সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে কথাশিল্পী রনি রেজার প্রবাসীদের নিয়ে লেখা গান ‘দেশ থেকে বহুদূর’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। গানটিতে সুর দিয়েছেন কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসী। গানটি প্রকাশ হবে প্রবাস টাইমের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এক মাস আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটিতে প্রবাসীদের হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার বাস্তব চিত্র ফুঁটে উঠেছে।
গীতিকার রনি রেজা বলেন, ‘এক কোটির ওপর প্রবাসী বাঙালি রয়েছে বিভিন্ন দেশে। আপনজনের মায়া ত্যাগ করে, আপন ভূমি ছেড়ে, সমস্ত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে তারা উপার্জন করে যাচ্ছেন কেবল আপনজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তাদের সত্যিকার কষ্টটাও হয়তো আমরা অনেকে অনুভব করতে পারি না। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা। প্রবাসী ভাইদের ভালো লাগলেই গানটি সার্থক হবে। সবার শ্রদ্ধেয় বাবু ভাই দারুণ দরদ দিয়ে গেয়েছেন।’
ফজলুর রহমান বাবু বলেন, ‘গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। প্রবাসীদের নিয়ে অনেক গান হলেও এটি ভিন্ন রকমের। যেমন কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই মায়াবী সুর। সব মিলে অসাধারণ কিছুর অপেক্ষায় আছি আমরা। আশা করছি সবার ভালো লাগবে।’