সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
এবার ঈদ জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশানের জন্য স্পেশাল। কারণ এবারই প্রথম সিনেমার বাইরে ছোটপর্দায় কাজ করেছেন তিনি। সেই কাজগুলো নিয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদী
ঈদের ছবি…
সব ঠিক থাকলে ঈদে আমার সিনেমা ‘সাইকো’ মুক্তি পাবে। যদিও সেন্সর ছাড়পত্র এখনো হাতে আসেনি। তবে ‘সাইকো’র পরিচালক অনন্য মামুন আমাকে জানিয়েছেন, গতকাল ছবিটি সেন্সর বোর্ড দেখেছে। শিগগিরই হয়তো ছাড়পত্র পেয়ে যাব আমরা। কারণ এ ছবিতে এমন কোনো দৃশ্য নেই যেটা নিয়ে সেন্সর বোর্ডের সদস্যরা আপত্তি তুলতে পারেন। এরপর প্রচার-প্রচারণায় আরও মন দেব।
সাইকো…
নাটক ও ওয়েবে…
এবারই প্রথম আমাকে ছোট পর্দার কোনো কনটেন্টে অভিনয় করতে দেখবেন দর্শক। বিষয়টি নিয়ে আমি বেশ এক্সাইটেড। তবে কাজের সময় ছোট পর্দার জন্য করছি, সেটা মনে রাখিনি। পরিচালকরা সিনেমার মতোই যতœ করে কাজ করেছেন। ঈদে চ্যানেল আইতে প্রচার হবে আমার অভিনীত নাটক ‘কার্নিশ’। সহশিল্পী হিসেবে প্রথমবারের মতো পেয়েছি বিদ্যা সিনহা মিমকে। এছাড়া ওয়েব প্ল্যাটফর্ম চরকীর জন্য করেছি একটি ওয়েব ফিল্ম। এর নাম ‘শুক্ল পক্ষ’। এটি নির্মাণ করেছেন এ সময়ে ছোট পর্দার অন্যতম আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। মোটকথা ঈদে সিনেমা হল, ওয়েব প্ল্যাটফর্ম ও টেলিভিশনের পর্দা তিন মাধ্যমেই আমি উপস্থিত থাকছি।
৫ দিনে তিন অ্যাওয়ার্ড…
সম্প্রতি ৫ দিনে তিন তিনটি পুরস্কার এসেছে আমার ঘরে। এটা আমার অভিনয়জীবনের একটা গুরুত্বপূর্ণ অর্জন। গত সপ্তাহের মঙ্গলবার পেয়েছি প্রথমবার আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড’। আর গত শনিবার পেয়েছি দুটি অ্যাওয়ার্ড। একটি ফ্যাশনেবল নায়ক হিসেবে ‘আইকনিক অ্যাওয়ার্ড’। অন্যটি চলচ্চিত্রের সেরা নায়ক হিসেবে ‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড’। শেষ পুরস্কারটি আমার হাতে তুলে দিয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। পুরস্কারগুলো আমার কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি খুব আনন্দিত।