সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাত বছর পর একসঙ্গে আসিফ-লিজা

সাত বছর পর আবারও আসিফ আকবরের সঙ্গে গাইলেন লিজা। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ওপার বাংলার কিংবদন্তি শিল্পী কবীর সুমন। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির দুটি লাইন-‘ফেরে না হারানো দিনগুলো, পথে ওড়ে স্মরণের ধুলো/যে ছিল কাছেই একদিন, তার মুখ স্মৃতিতে মলিন, মলিন স্মৃতির ফুলগুলো’।

এবারের কোরবানির ঈদেই ‘ফেরে না হারানো দিনগুলো’ গানটি শুনতে পাবেন শ্রোতারা। এটি উন্মুক্ত হবে ইউটিউবে আসিফ আকবরের নিজস্ব চ্যানেলে।

গানটি নিয়ে আসিফ বলেন, ‘হীরক রাজার দেশে আছি গোপী গাইন হয়ে, গাইতে হবে গান। প্রেমের গান, বিরহের গান, জালিমের টিকিতে দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়ে বেঁচে থাকার গান। কবীর সুমনের গান। তিনি পছন্দ করেছেন আমার অত্যন্ত স্নেহের কলিগ সানিয়া সুলতানা লিজার কণ্ঠ। লিজার এগিয়ে যাওয়ার পথে আমিও একসাথে মার্চ করছি।’

অন্যদিকে লিজা বললেন, ‘আসিফ ভাইয়ের গান আমার সবসময়ই অনেক প্রিয়। তার সঙ্গে গাওয়া আগের গানটির জন্য মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এবারের গানটিও সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com