সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তারকাদের পশুর হাটের স্মৃতি

কোরবানির ঈদের আনন্দটা একটু অন্যরকম। কোরবানির জন্য গরু কিনতে হাটে যাওয়া, পুরো হাট ঘুরে গরু কেনা, গরুর রশি ধরে বাড়ি ফেরা- এগুলোই আসলে আসল সৌন্দর্য। ঈদ সামনে এলেই এইসব অনেক স্মৃতি মনে পড়ে যায়। শোবিজের তারকারাও এর বাইরে নন। কোরবানির ঈদকে ঘিরে তারকাদের স্মৃতি নিয়েই সাজানো হয়েছে আজকের আয়োজন

পশুর হাটে হারিয়ে যাই

শাকিব খান, চিত্রনায়ক

ছোটবেলার কোরবানির ঈদের স্মৃতিগুলো বড় বেলায় এসে খুব মনে পড়ে। কোরবানির ঈদের সময় এখনো সেই দিনগুলোর কথা মনে পড়লে আনমনে হাসি। ছোটবেলায় একবার আব্বুর কাছে বায়না ধরি, কোরবানির গরু কিনতে হাটে যাওয়ার জন্য। কিন্তু আমাকে হাটে নিতে রাজি হচ্ছিলেন না। শুরু হলো আমার কান্নার পালা। তা দেখে না করতে পারলেন না আব্বু। বাড়ির কাছে একটি বড় গরুর হাটে নিয়ে গেলেন। সেখানে গিয়েই ঘটল বিপত্তি। গরু কেনাবেচা দেখতে দেখতে একসময় আমি দেখতে পেলাম একটি গরু কীভাবে যেন ছাড়া পেয়ে দৌড় দিয়েছে। গরুর শিংয়ের গুঁতা থেকে বাঁচতে এক জায়গায় লুকিয়ে পড়ি। এমন জায়গায় লুকিয়েছিলাম যে আমাকে খুঁজে পাওয়াই যেন মুশকিল হয়ে পড়ছিল। সেখান থেকে আব্বু আমাকে অনেক খুঁজে বের করেন। কোরবানির ঈদের দিনেরও মজার স্মৃতি রয়েছে। একবার ঈদের দিন গরু কোরবানির পর্ব শেষ করে বন্ধুদের সঙ্গে সিনেমা হলে যাই। কিন্তু টিকিট কাউন্টারে দর্শক সারির লম্বা লাইন দেখে ভাবি, ঈদ আনন্দ বুঝি পুরোটাই মাটি! আমি সিদ্ধান্ত নিই, ছবি না দেখে বাড়ি ফিরব না। যে কথা সেই কাজ। টিকিট সংগ্রহের জন্য নানা ধরনের ফন্দি ফিকির করে টিকিট সংগ্রহ করে ছবি দেখে যখন বের হলাম, তখন খেয়াল করলাম আমার হাত ফাঁকা। বুঝতে বাকি রইল না কাউন্টার থেকে টিকিট কাটার সময় বাবার কাছ থেকে উপহার পাওয়া ঘড়িটা কেউ ঝেড়ে দিয়েছে। কী আর করা! ভয়ে ভয়ে বাসায় ফিরলাম। কারণ বাবা জানতে পারলেই নির্ঘাত মার খেতে হবে। বাসায় ফিরে বাবার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করলাম। সামনে পড়লেও হাত লুকিয়ে রাখতাম। দুদিন পর যখন দোকান খুলল তখন বাবার দেওয়া সেই ঘড়িটার মতোই দেখতে আরেকটি ঘড়ি কিনে নিয়েছিলাম।

সাধারণ মানুষের মতো ঘুরতে পারি না

মাহিয়া মাহি, চিত্রনায়িকা

আমার কাছে শৈশবের ঈদই আসল ঈদ। শৈশবের ঈদের সময়গুলো অনেক মিস করি। শৈশবের কোরবানির ঈদ মানেই অনেক অনেক স্মৃতি। কোরবানির ঈদ এলে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম। মানুষ গরু কিনে বাড়ি যাওয়ার পথে গরুগুলোকে দেখতাম। আমার কান্নাকাটির কারণেই ঈদের দুই দিন আগেই বাড়িতে গরু কিনতে হতো। গরু কেনার পর দুই দিন গরুটাকে ঘাস-লতাপাতা খাওয়ানোর স্মৃতি আজও তরতাজা। কোরবানির গরুর খুব যতœ নিতাম। ঈদের দিন যখন দেখতাম গরু কোরবানি হচ্ছে তখন খুব কষ্ট লাগত। অনেক কান্না করতাম। সারা দিন না খেয়ে থাকতাম। এখন তো নিজের আয়ের টাকা দিয়ে কোরবানি দিই। দারুণ প্রশান্তি লাগে। এছাড়া এখন আর সাধারণ মানুষের মতো ঘুরতে পারি না। এই জিনিসটাও খুব মিস করি।

সেই স্বপ্ন পূরণ হয়েছে

সিয়াম আহমেদ, চিত্রনায়ক

ছোটবেলায় বাবার সঙ্গে কোরবানির পশু কিনতে হাটে যেতে খুব ভালো লাগত। বাবা অনেক দেখেশুনে গরু কিনতেন। গরু কেনার পর গরুর দড়ি ধরে বাসায় নিয়ে আসার আনন্দটা এখনো অনুভব করি। গরু কিনে যখন বাবা টাকা পরিশোধ করতেন তখন ভাবতাম যদি আমি বাবাকে গরু কেনার টাকাটা দিতে পারতাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পয়সা উপার্জনের পর থেকে প্রতি ঈদে কোরবানির গরু কেনার জন্য বাবাকে আলাদা করে টাকা দিই। এই কাজটা করতে খুবই ভালো লাগে। কিন্তু ছোটবেলার ঈদের যে আনন্দ তার ছিটেফোঁটাও যেন এখন অনুভব হয় না।

এখনো কান্না পায়

নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা

গরু দেখতে মানুষ কোরবানির হাটে যেতে অনেক পছন্দ করে। কিন্তু আমার কখনোই হাটে যেতে ইচ্ছা করেনি। গরুটাকে যখন কোরবানি দেওয়া হয়, তখন খুব কষ্ট হয়, খুব কান্না পায়। ছোটবেলার মতো এখনো কান্না পায়। বুঝতে শেখার পর থেকেই আমার কোরবানির ঈদ শুরু হয় কান্না দিয়ে। তবে ছোটবেলায় সকালটা পার হলেই ঈদের আনন্দে মেতে উঠতাম। একান্নবর্তী পরিবারে বড় হয়ে উঠেছি বিধায় সবাই মিলে আনন্দে মেতে উঠতে পারতাম। এত মানুষ একসঙ্গে আনন্দ করছে দেখে অন্যরকম ভালো লাগা কাজ করত। নিজের মনে সুখ থাকলে পৃথিবীর যেকোনো স্থানেই আনন্দ খুঁজে নেওয়া যায়।

হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাই

মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী

কোরবানির ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এই বিষয়টি খুব ভালো লাগে। ছোটবেলায় কোরবানি উপলক্ষে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বন্যা বয়ে যেত মনে। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার গরুর হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করে বসলাম। কিন্তু কেউ  রাজি হচ্ছিল না। কিন্তু আমি ঠিক করে ফেললাম হাটে যাবই। লুকিয়ে তাদের পিছু পিছু হাটের উদ্দেশে রওনা দিই। হাটে গিয়ে ভিড়ের মধ্যে ভাইদের হারিয়ে ফেলি। তাদের খুঁজে না পেয়ে বেজায় কান্না শুরু করি। কিন্তু সবাই গরু কেনায় ব্যস্ত। আমার দিকে তাকানোর কারও সময়ই নেই। অনেকক্ষণ কান্না করার পর হঠাৎ দেখতে পেলাম ভাইয়েরা পাশ দিয়ে যাচ্ছে। কাউকে কিছু বুঝতে না দিয়ে লুকিয়ে লুকিয়ে আবার ভাইদের পিছু পিছু বাসায় ফিরি। বাসায় ফিরে জানতে পারি, সবাই আমাকে অনেক  খোঁজাখুঁজি করেছে। আমিও কিছু না ভেবে বলে দিই ভাইদের সঙ্গে ছিলাম। এটা শুনে ভাইয়েরা যেন আকাশ থেকে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com