সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? গণমাধ্যমকর্মী ও দর্শকদের উদ্দেশে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী খাদিজা বর্ষা।
নিজেদের গার্মেন্টসকর্মীদের এনে নাকি সিনেমা হাউসফুল দেখানো হচ্ছে- এমনই ‘মিথ্যা অপবাদ’ দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে- বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার মধুমিতা সিনেমা হলে কান্নায় ভেঙে পড়েন। ওইদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকার মধুমিতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে নিজের মুক্তি পাওয়া ‘দিন : দ্য ডে’ চলচ্চিত্রটি দেখতে যান। সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা অনন্ত জলিল।