সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
গীতিকার ও পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউইন)। লালন একজন গীতিকার ছিলেন একই সঙ্গে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।
আলমগীর বলেন, ‘এরপর হুইল চেয়ারে তাঁকে চারতলায় নেওয়া হয়। শুনলাম লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার একটু পরেই তিনি আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়েছেন। ’
দেওয়ান লালন আহমেদ বেশকিছু গান লিখেছেন। তালিকাভুক্ত সংগঠন গীতিকবি সংঘের একজন সদস্য তিনি। গত মে মাসে তিনি সদস্য হন।
দেওয়ান লালন আহমেদ ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল, ঢাকার সুনামধন্য নটরডেম কলেজ এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন।