সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুশান্তকে মাদক সরবরাহ করতেন রিয়া চক্রবর্তী

মাদক মামলায় নতুন করে জড়িয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত মাদক মামলার এক বড়সড় অভিযোগ প্রকাশ করেছে। এনসিবির দাবি, সুশান্ত সিংকে রিয়া আর তার ভাই শৌভিক একাধিকবার গাঁজা সরবরাহ করেছেন। সম্প্রতি এনসিবি এনডিপিএস আদালতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত ৩৫ জনের বিরুদ্ধে এক অভিযোগপত্র দাখিল করেছিল। গত মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছে। এনসিবি খোলাসা করেছেÑ রিয়া চক্রবর্তী, শৌভিকসহ সব অভিযুক্ত ব্যক্তি একে অপরের সঙ্গে মিলে ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ষড়যন্ত্র করেছিলেন। তারা বলিউডের বিভিন্ন তারকা এবং অভিজাত শ্রেণির মানুষের মধ্যে মাদকদ্রব্য বিতরণ, বিক্রি ও সরবরাহ করতে চেয়েছিলেন। এনসিবি আরও দাবি করেছে, অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ে শুধু মাদক চোরাচালান করেননি, তারা গাঁজা, কোকেন, চড়সের মতো নেশার দ্রব্য সেবনও করেছেন। অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আয় আর অপরাধীদের আশ্রয় দেওয়ার জন্য সব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ২৭ ও ২৮ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। এ ছাড়া ২৮ ও ২৯ ধারা অনুযায়ীও মামলা করা হয়েছে। এনডিপিএস আইন সম্বন্ধীয় মামলার রায় নেন বিশেষ বিচারক বিজি রঘুবংশী। তিনি ২৭ জুলাই এ মামলার রায় শোনানোর দিন ঘোষণা করেছেন। তার মানে পরবর্তী শুনানি ১৫ দিন পর হবে।

অভিযোগপত্রে উল্লেখ আছে, সুশান্তর ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রয়াত বলিউড অভিনেতার জন্য মাদক কিনতেন। আর অ্যাকাউন্টে তা পূজার সামগ্রী হিসেবে দেখিয়েছে পিটানি। ২০২০ সালে সিদ্ধার্থ পিটানিসহ আর সব অভিযুক্ত ব্যক্তি সুশান্তর জন্য মাদকদ্রব্য কিনেছিলেন। তারা সুশান্তকে আরও বেশি করে নেশাগ্রস্ত করে তোলার জন্য উসকানি দিতেন বলে এনসিবি অভিযোগ এনেছে। সুশান্ত আর শৌভিকের কথামতো রিয়া ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাদকদ্রব্য সরবরাহকারীদের টাকা দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com