সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রঞ্জিত মল্লিকের অতিথি রুনা লায়লা-আলমগীর

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা শুক্রবার মধ্যরাতে তার ফেইসবুকে একটি পোস্ট করেন। তাতে দেখা যায় কলকাতার কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও কন্যা সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিকের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন বাংলাদেশের তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর। দুই দেশের দুই পরিবারের তারকারা একত্র হয়েছিলেন। মেতে উঠেছিলেন আড্ডায়। ছিল খাওয়া-দাওয়া। রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবার আলমগীর সাহেব ও আমার ভীষণ আপনজন। এবার কলকাতায় এসেছি শুনেই তারা দাওয়াত করেছেন। বিকেলে তাদের বাসায় গিয়েছিলাম। রাত ৮টার আগে ফিরে এসেছি। আমাদেরও একটা সুন্দর সন্ধ্যা কাটল। অনেক দিন পর তাদের পরিবারের সবাইকে পেয়ে বেশ ভালো লাগল। কলকাতার বন্ধুরাও ঢাকায় এলে আমাদের বাড়িতে অতিথি হন।’ রুনা লায়লাও জানালেন, রঞ্জিত মল্লিকের বাড়িতে সুন্দর সময় কেটেছে তাদের। আলগমীর-রুনা লায়লার এবারের ঈদ কেটেছে কলকাতায়। গতকাল ঢাকায় ফিরেছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com