সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৭৪ জন তারকার সঙ্গে ‘দিন-দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’। মুক্তির আগে থেকেই অভিনব প্রচারণা চালিয়ে যাচ্ছেন অনন্ত ও বর্ষা। আশ্রয় নিয়েছেন বিতর্কেরও। ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রচারণায় চালিয়ে যাচ্ছে টিম ‘দিন-দ্য ডে’। তারই ধারাবাহিকতায় এবার শোবিজ অঙ্গনের ৭৪ জন তারকাকে সঙ্গে নিয়ে ‘দিন-দ্য ডে’ দেখবেন অনন্ত বর্ষা।

অনন্ত জলিল জানান, ১৮ই জুলাই, সন্ধ্যা ৭টায় যমুনা ব্লকবাস্টারে ‘দিন-দ্য ডে’ ছবিটি ৭৪জন শিল্পীকে সঙ্গে নিয়ে তিনি দেখবেন।

জলিল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা থাকবেন। আমাদের সবার শ্রদ্ধেয় আলমগীর সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, রুবেল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, ববিতা আপা, রোজিনা আপা, সুচরিতা আপা, চম্পা আপা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব এবং অন্যান্য সবার হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকদূর এগিয়ে যাবে বলে আশা করি, সবার সাথে বসে আমি এবং বর্ষা ‘দিন-দ্য ডে’ মুভিটি দেখবো ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় ‘দিন : দ্য ডে’ সিনেমা। এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন অনন্ত জলিল। ‘দিন দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও সিনেমাটিতে ইরান ও লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com