সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন জীবনের জন্য দোয়াপ্রার্থী অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একটি সময় সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন যার বেশির ভাগই ব্যবসাসফল হয়েছে। তবে শাকিব থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যারিয়ারের সেই স্বর্ণযুগ অনেকটা হারিয়ে বসেছেন অপু। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে এবার নতুন এক পথচলায় নিজেকে সামিল করেছেন। শুধু নায়িকা নয়; প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি। আর সেই পথে সফল হয়ে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। চেক হাতে পাওয়ার পর অপু বিশ্বাস জানালেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। অপু বলেন, ‘নতুন পথ চলা, নতুন জীবন, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ জানা গেছে,  ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।  সিনেমার পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে আরও অর্থ যোগ করে সিনেমাটি নির্মাণ করবেন তিনি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটির মুক্তি দিতে হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com