সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অনেক নতুন ভক্ত তৈরি হচ্ছে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। ঈদে হইচইতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কাইজার-এ অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ

কাইজার-এর সাড়া…

এক কথায় বলতে গেলে, কাইজারের জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। অবিশ্বাস্য হলেও সত্য যে, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমার ফোনের মেসেজ অপশন চেক করেছি। তাতে এত এত প্রশংসা, যা পড়ে আমি আপ্লুত। এরমধ্যে বেশিরভাগই আমার কাজের নতুন দর্শক। কাইজারের মাধ্যমে অনেক নতুন ভক্ত তৈরি হচ্ছে। অনেকে আবার লিখছেন, এতদিন যাই করেন না কেন, কাইজার দেখার পর আবার ভক্ত হয়ে গেলাম। আসলে এই সাড়া কিন্তু অকৃত্রিম। কারণ আমার সামাজিক মাধ্যমগুলোর সব ফলোয়ারই অর্গানিক। তারা একেবারে সাধারণ দর্শক। এই ধরনের ক্রাউড থেকে যখন এত সাড়া পেয়েছি তখন মনে হয়েছে কাজটি করে আমি সার্থক।

মুনিরা হয়ে ওঠা…

কাইজার-এ আমার অভিনীত চরিত্রের নাম মুনিরা। এটিই এই সিরিজে আমার সবচেয়ে পছন্দের চরিত্র। একটা গ্রে শেড আছে। যেহেতু এখনো নতুন দর্শক দেখছেন, তাই বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, গল্পের প্রয়োজনে আমাকে এমনভাবে অভিনয়টা করতে হয়েছে যাতে কেউ আমার চরিত্র সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু আগে থেকে আন্দাজ না করতে পারে। এ ধরনের চরিত্র একজন অভিনেতার জন্য লোভনীয়। আমি সেটি পেয়েছি এবং সফলভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। চরিত্রটি একেবারে আমাদের আশপাশের মানুষের থেকে নেওয়া। যারা হয়তো সামনে আপনার সঙ্গে এক রকম ব্যবহার করে, কিন্তু পেছনে একেবারেই অন্য মানুষ। প্রথমে চরিত্রটি পড়ার পর আমার এক ধরনের অবজারভেশন তৈরি হয়। কাইজারের নির্মাতা তানিম নূর আমার বন্ধু। আমরা একই চিন্তাধারা নিয়ে বেড়ে উঠেছি। তাই আমার চিন্তা যখন তার সঙ্গে শেয়ার করি, দেখি দুজনের ভাবনাতেই অদ্ভুত মিল। তাই আমরা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েই চরিত্রটি ডেভেলপ করেছি। সহশিল্পী হিসেবে আফরান নিশো অসাধারণ। বাকিরাও খুব সাপোর্টিভ ছিলেন। সবার প্রচেষ্টাতেই কাজটি এই জায়গায় পৌঁছেছে।

নতুন কাজ…

সেপ্টেম্বরে নতুন সিনেমা শুরু করব। এখনই তা নিয়ে টুঁ শব্দটি করতে পারব না। তবে এ বছর আমার অভিনীত ফজলে রাব্বী মৃধার ‘পায়ের তলায় মাটি নেই’ ও চ্যানেল আই প্রযোজিত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবি দুটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। দুটি ছবি নিয়েই আমি আশাবাদী। আগামী বছর আসবে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতাল ঘর’। ‘পায়ের তলায় মাটি নেই’ নেপাল থেকে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে। মালয়েশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমিসহ মোট ছয়টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। ভারতের গোয়া ফেস্টিভ্যালেও প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com