সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড্ড দরকার ছিল ‘পরাণ’

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিন সিনেমার মধ্যে হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, শীর্ষে ‘পরাণ’। মুক্তির দিন থেকে হলগুলোয় দর্শক টানছে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে দেদার চলছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি পরিচালনায় ঈদের আলোচিত এ সিনেমাটি চলচ্চিত্র জগতে নতুন আশার আলো দেখাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, এই সময়ে ‘পরাণ’ খুবই দরকার ছিল। কেননা গত এক দশক চলচ্চিত্র মন্দা সময় পার করছে। এ সময় শাকিব খানের ওপরই মূলত নির্ভরশীল ছিল পুরো ইন্ডাস্ট্রি। ব্যতিক্রম ছিল চঞ্চল চৌধুরীর ‘আয়নাবাজি’, জয়া আহসানের ‘দেবী’, আরিফিন শুভর ‘ঢাকা অ্যাটাক’ কিংবা সিয়াম আহমেদ-পূজা চেরীর ‘পোড়ামন ২’। সেই ‘পোড়ামন ২’-এর নির্মাতা রাফিই আবার ঢালিউডের চাকা সচল করছেন বলে অনেকের ধারণা। তেমন কোনো তারকাশিল্পী না থাকায় ছবিটি ঈদে সেভাবে হলও পায়নি। কিন্তু রাফি ভুল প্রমাণ করেছেন ডিস্ট্রিবিউটরদের সেই ধারণা। তিনি বুঝিয়ে দিয়েছেন, গল্পই ছবির আসল হিরো। আর তা যদি নির্মাতা তার নির্মাণশৈলী ও শিল্পী-কলাকুশলীদের তাদের মেধা দিয়ে যথাযথ ফুটিয়ে তুলতে পারেন, তবে ছবি দেখতে দর্শক হলে আসবেই। দর্শক আগ্রহের জন্যই মাল্টিপ্লেক্সগুলো এক সপ্তাহ না যেতেই একের পর এক পরাণ-এর শো বাড়াতে শুরু করে। আর দ্বিতীয় সপ্তাহে তো সিঙ্গেল স্ক্রিনও অনেক বেড়েছে। তারপরও শুরুর দিকে দর্শক টিকিট পাচ্ছিলেন না সিনেমা দেখতে!

এই ছবি নিয়ে এখন সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজের মানুষদের উচ্ছ্বসিত প্রশংসা শোনা যাচ্ছে। জনপ্রিয় আরিফিন শুভ ছবিটি দেখে বলেন, ‘পরাণ- শুধু রায়হান রাফি বা এই সিনেমার শিল্পীদের জন্যই শুভ সংবাদ বয়ে আনেনি। এটি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ। আমার বিশ্বাস এখন থেকে অন্য ছবি দেখতেও হলমুখী হবে দর্শক।’ জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘পরাণ- করোনার পর ঢালিউডে নতুন জোয়ার এনে দিল। ছবিটি প্রমাণ করে দিল, নায়ক-নায়িকার জন্য দর্শক ছবিটি দেখতে আসেনি। নির্মাতাই এই ছবির আসল হিরো।’ চিত্রনায়ক সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, পরীমণি, পূজা চেরী সবাই ছবিটি নিয়ে নতুন আশার কথা বলেছেন। শুধু নায়ক-নায়িকা নয়, ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমার কর্ণধার নওশাদ বলেন, ‘এখন থেকে যদি পরাণ-এর মতো ১০-১২টি ছবিও আসে বছরে, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

পরাণ-এর মতো সফলতা নিকট অতীতে বিরল। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান পরিচালিত ‘হাওয়া’। সেই ছবি নিয়েও দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সম্প্রতি পরাণ-এর সফলতা উদযাপনের জন্য স্পেশাল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সেখানে হাজির হয়েছিলেন দেশের একঝাঁক জনপ্রিয় তারকা। সেদিনই ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, দেশের বাইরেও ‘পরাণ’ দেখার জন্য দর্শকরা আগ্রহী হয়েছেন। বিদেশি পরিবেশকরা পরাণ প্রদর্শন করতে চাইছেন। শিগগিরই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে ‘পরাণ’। বর্তমানে বিদেশে মুক্তির চুক্তির প্রক্রিয়ায় আছে। প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, সুস্থধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে আমরা সুনামের সঙ্গে কাজ করছি। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সধ্যে সিনেমা হলগুলোতে চলছে। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার আকালে পরাণ গোটা চলচ্চিত্র অঙ্গনে একটা সুবাতাস এনে দিয়েছে। পরাণ-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহীদুজ্জমান সেলিম, রোজী সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ-এর। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com