সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বায়োস্কোপে ‘তালাশ’

১৭ জুন দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমাটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহেও ছবিটি সিনেমা হলে চলেছে। প্রায় মাসখানেক সিনেমা হলে ছবিটি প্রদর্শনের পর এবার মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। ছবির নায়ক আদর আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘ছবি মুক্তির পর থেকেই বৃষ্টি ও বন্যা শুরু হয়ে যায়। তারপরও দর্শকরা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। ঈদে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ছবিটি হল থেকে নামিয়ে দিতে হয় কিন্তু দর্শকদের আগ্রহ রয়ে গেছে এখনো। দর্শকদের আগ্রহের কারণে এবার আমরা ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি দিয়েছি। আশা করছি অনলাইনেও ছবিটি দর্শক লুফে নেবে।’ পরিচালক সৈকত নাসির বলেন, ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেওয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলী’সহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। বেশ ভালো সাড়া পাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com