সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হিটে তৃতীয় ইমরানুর, সুমাইয়া সপ্তম

বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে  পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করতে পারলেন না  বাংলাদেশের ইমরানুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট সাত নম্বর হিটে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। সব মিলিয়ে  হয়েছেন ৩৩তম।
এর আগে  বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের প্রস্তুতিতে লন্ডনে ইমরান ১০.২২ সেকেন্ডে দৌঁড় শেষ করেছিলেন যা ছিল তার  ক্যারিয়ার সেরা টাইমিং। কমনওয়েলথ গেমসে নিজের সেরা টাইমিং স্পর্শ করতে পারলেই তিনি জায়গা পেতেন সেমিফাইনালে। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।
এ দিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড।  তিন নম্বর হিটে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। মোট ২১ জন প্রতিযোগীদের মধ্যে ১৯তম হয়ে শেষ করেন তিনি। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া সময় নিয়েছেন ১.৪৩ সেকেন্ড বেশী।
এদিকে দিনের শুরুতে  স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে পুরুষদের  ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশী।
ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচে মনিরা প্রথম প্রচেষ্টায় তুলেছেন ৭৫ কেজি, এরপর দুইবার ৭৮ কেজি তুলতে তিনি ব্যর্থ হয়েছেন। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তুলেছেন, এরপর ৯৮ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ জনের মধ্যে নবম হয়েছেন মনিরা।
বাকি দুই প্রতিযোগী স্ন্যাচে ওজন তুলতে পারলেও ক্লিন অ্যান্ড জার্কে কোন প্রচেষ্টাতেই সফল হতে পারেননি।
দিনের শেষ ভাগে  আজ স্থানীয় সময় রাত আটটায় ওয়েল্টারওয়েট বিভাগে বক্সার হোসেন আলি মুখোমুখি হবেন উগান্ডার ওয়েন আইজ্যাক কিবিরার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com