সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যামাজন প্রাইমে ‘দেহস্টেশান’

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামস নির্মিত চলচ্চিত্র ‘দেহস্টেশান’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। জুলাই থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। নির্মাতা জানান, কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকদের জন্যও চলচ্চিত্রটি উন্মুক্ত হতে যাচ্ছে। সামাজিক বিয়োগান্ত ঘরানার চলচ্চিত্রটিতে একজন যৌনকর্মী ও তার সন্তানের জীবন সংগ্রাম ও সমাজ বাস্তবতায় তাদের সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রার পরিণতির চিত্রও ফুটে উঠেছে। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র। আরও রয়েছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকি প্রমুখ।  দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও চলচ্চিত্রটির গান ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ইউটিউবে। চলচ্চিত্রটিতে ব্যবহৃত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, তানজির তুহিন ছাড়াও শামায়লা বেহরোজ রহমান, নশিন শর্মিলি। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা আহমেদ তাহসিন শামস বলেন, ‘নিরীক্ষাধর্মী চলচ্চিত্রটির গল্প বয়ান, চরিত্রায়ণ ও অভিনয়শিল্পীদের সংলাপে চরিত্রের অস্তিত্ব সংকটটি ফুটিয়ে তুলেছি কিছুটা উত্তরাধুনিকরূপে। যৌনকর্মীদের জীবনের বিষণœতা ফুটিয়ে তুলতেই এর রং রাখা হয়েছে সাদা কালো। আমাদের দেশীয় বাস্তবতায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা ভাবিনি। তাই এটি মুক্তি পেল আন্তর্জাতিক এ প্লাটফর্মটিতে। আশা করছি বিশ্ব চলচ্চিত্রের দর্শকদের পাশাপাশি দেশের দর্শকরাও চলচ্চিত্রটি শিগগিরই উপভোগ করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com