সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রবীন্দ্র প্রয়াণ দিবসে ‘নিশীথে’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ  টেলিভিশনে প্রচার হবে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও কবিতা পাঠ। রবিঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচারিত হবে আজ রাত ৯টায়। নিমা রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দিলরুবা দোয়েল, মনোজ সেনগুপ্ত প্রমুখ। এর গল্পে দেখা যাবে, জমিদার দক্ষিণাচরণ বাবু রাত আড়াইটার সময় ডাক্তারের বাড়ি গিয়ে ব্যক্তিগত অনুতাপ থেকে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন। একপর্যায়ে তিনি প্রথম পক্ষের দাম্পত্যজীবনের কথা বলতে থাকেন। তার প্রথম পক্ষের স্ত্রী করুণা ছিলেন খুবই কর্তব্যপরায়ণ। জমিদারবাবুর অসুখ হলে তার স্ত্রী করুণা রাত-দিন সেবা-যতœ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। এর ভেতর দৃশ্যপটে আগমন হারান ডাক্তারের। হারান ডাক্তারের মেয়ে মনোরমার সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠতে থাকে জমিদারের। মনোরমা ঘটনাচক্রে আসে করুণাকে দেখতে। সেই রাতেই মালিশের ওষুধ খেয়ে ইহলোক ত্যাগ করেন করুণা। প্রথমে ভেঙে পড়লেও জমিদার দক্ষিণাচরণ একসময় মুক্তবোধ করতে থাকেন। মনোরমার সঙ্গে জমিদারের বিয়ে হয়, কিন্তু এরপরই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com