সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
প্রতিভাময়ী কণ্ঠশিল্পী রোজিনা আক্তার হাজির হয়েছেন নতুন গান ‘গার্মেন্টস কন্যা’ নিয়ে। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন শওকত, সুর করেছেন প্লাবন কোরেশী, মিউজিক করেছেন শামীম মাহমুদ। ইতিমধ্যে গানটি Surer Alo BD নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। শিল্পী রোজিনা বলেন, ‘আমি সাধারণত লোক গান বেশি গাই। এছাড়া বেশ কিছু গান করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কাজ নিয়ে। তবে এবারের গানটি কিছুটা আলাদা। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের মেয়ে রোজিনার বাবা জনাব আব্দুল মালেক একজন বীর মুক্তিযোদ্ধা। তাই বারবারই তার গানে উঠে আসে দেশপ্রেমের কথা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। এরইমধ্যে প্রকাশ করেছেন ‘বন্ধু তোরে ভালো লাগে’, ‘দুষ্ট ছেলে’, ‘অন্তরে মিসকিন শাহ’সহ বেশ কিছু একক অ্যালবাম। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘হাতে-পায়ে হইয়া ডাঙ্গর’, ‘তোর পিরিতে পাগল আমি’, ‘নাচেরে নাচে হাজার মানুষ’, ‘অন্তরে বাজেরে ঢোল না কাড়া’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু আছো তুমি অন্তরে, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যাচ্ছে এগিয়ে’, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তুমি যে অনন্যা’, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা তুমি যে এক রত্নগর্ভা’। ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ শিরোনামের গানটি গেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন এই শিল্পী।