সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথমবারের মতো দীর্ঘ স্মৃতিচারণায় আইয়ুব বাচ্চুর স্ত্রী

প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে আইয়ুব বাচ্চুর গান, তার সাথে যাপিত জীবন, বর্তমান স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবন নিয়ে কথা বললেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

কোলাহল কমিউনিকেশনের ডিজিটাল প্ল্যাটফর্মে কিংবদন্তি রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণা করেন তিনি। ‘রিমেম্বারিং আইয়ুব বাচ্চু’ নামের এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেন ফেরদৌস আক্তার চন্দনা ও এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি।

অনুষ্ঠানে এলআরবির ভবিষ্যৎ, সন্তানের ইচ্ছা, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কার্যক্রম, স্বামী আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগতাড়িত  স্মৃতিচারণাসহ নানা প্রসঙ্গ উঠে এসেছে।

‘রিমেম্বারিং আইয়ুব বাচ্চু’ আড্ডায় আরো ছিলেন এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ। মাসুদ তার প্রিয় এবিবস্কে নিয়ে স্মৃতিচারণসহ নিজের সেক্রিফাইসের গল্প বলেন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলি। এই অনুষ্ঠানটি বিশেষ কারণ তার পরিবার, আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং তাদের সন্তানের মা কথা বলেছেন। তাই এলআরবির গান ও আনুষঙ্গিক বিষয় নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি। এমন এক কিংবদন্তির প্রতি দর্শক কৌতূহল অনেক। তাই নানা মিশ্র মত থাকবে, এটাই স্বাভাবিক। আমি চেয়েছি তারই কিছু প্রাসঙ্গিক আলাপের অবতারণা করতে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন। ’

কয়েক পর্বের এই অনুষ্ঠানটির একটি পর্বে কথা বলেছেন গীতিকবি বাপ্পী খান। ‘রিমেম্বারিং আইয়ুব বাচ্চু’ সিরিজটির প্রথম পর্ব অবমুক্ত হবে ১৬ আগস্ট রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তী সময়ে অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com