সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পরিচালক বললে মাথা পেতে নেব

সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ ছবিটি নিয়ে এখন আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন? এ নিয়ে কথা বলেছেন তিনি

ঘটনার সূত্রপাত …

এই ছবি নিয়ে আমার কোনো নেতিবাচক ধারণা ছিল না। ছবির শ্যুটিংয়ে আমরা সব সময় সুষ্ঠু পরিবেশ পাই না। তাই বলে সেটি মাত্রাতিরিক্ত পর্যায়ে না গেলে মনেও রাখি না। এই ছবির শুরু থেকেই ছোট ছোট নানা সমস্যা ফেজ করেছি। তবে আমি সেটি নিজেও যেমন মনে রাখিনি, সে ব্যাপারে কাউকে কিছু শেয়ারও করিনি। কিন্তু এই আলোচনা সমালোচনা শুরু হয় হুট করে ছবি মুক্তি প্রসঙ্গে সংবাদ সম্মেলন করায়। সেখানে আমাকে বা নায়ক রোশানকে প্রযোজকরা আমন্ত্রণ জানাননি। সেটি তাদের ব্যক্তিগত বিষয়। আমাদের যদি দরকার না হয়, তাহলে যেচে গিয়ে তো আর আমি সংবাদ সম্মেলনে যেতে পারি না। কিন্তু সমস্যা শুরু হয় যখন সাংবাদিকদের প্রশ্নে প্রযোজক জেনিফার আমাকে ও রোশানকে হেয় করে কথা বলেন। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে বানোয়াট কিছু অভিযোগ আনেন। এরপর আমিও স্বাভাবিকভাবে নিজের অবস্থান পরিষ্কারের জন্য বক্তব্য রেখেছি। আসল ঘটনা জানলে সবাই প্রযোজকের দিকেই আঙুল তুলবে। তবে আমি প্রযোজককে সম্মান করি। একটি ছবি শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও ছবি।

অভিযোগের জবাব …

ছবির সহ-প্রযোজক জেনিফার বেশ কিছু অভিযোগ এসেছে আমার নামে। এরমধ্যে একটি হচ্ছে শ্যুটিংয়ে তার ব্যক্তিগত সহকারীকে নাকি বাদ না দিলে আমি শ্যুটিং করব না বলেছি। ঘটনাটি আসলে এমন না। এটি বিকৃত করে বলা হচ্ছে। একদিন শ্যুটিংয়ে আমার প্রচণ্ড অ্যালার্জি সমস্যা দেখা দেয়। সেই ব্যাপারে প্রযোজকের সহকারী ছেলেটির সাহায্য চাইলে সে খুবই বাজে ব্যবহার করে আমার সহকারীর সঙ্গে। শুধু তাই নয়, বলে প্রযোজকের খাবারের ব্যবস্থা করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এর আগেও তার আচরণে অনেকবারই শিল্পী কলা কুশলীর ওপর অশ্রদ্ধা দেখেছি। একপর্যায়ে আমি বলতে বাধ্য হই, তাকে বাদ না দিলে আমি শ্যুটিং করব না। আর প্রযোজকের সবচেয়ে বড় অভিযোগ হলো কেন আমরা প্রচারণায় অংশ নিচ্ছি না। তিনি তো আমাদের আগে থেকে জানানোরও প্রয়োজনবোধ করেননি যে ছবিটি মুক্তি পাচ্ছে। আমি সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তাহলে কীভাবে প্রচারণায় অংশ নেব। আর আমি কখনোই বলিনি এটি বাজে ছবি হয়েছে, কিংবা সরকারি অনুদানের ছবি আর মতোই বা ভালো হবে। বরং ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের ছবি বলে আর্টিস্টরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় আমরা সম্মান পাইনি।

নির্মাতার ভূমিকা …

এই ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ভাই একজন ভালো মানুষ। তার বেশকিছু ভালো ছবিতে আমি কাজ করেছি। তার প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা রয়েছে। তিনি সবকিছু জানেন শ্যুটিংয়ে কী হয়েছে। তিনি যদি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য তাহলে আমার কোনো আপত্তি নেই। মাথা পেতে নেবে সব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com