সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিনেমায় নিয়মিত অভিনয়ের ইচ্ছা আছে

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার নিয়মিত নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করছেন। তার অভিনীত ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। সিনেমাতেও দেখা যায় তাকে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ব্যস্ততা…

সবসময়ের মতো অভিনয়টাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। এখন তুলনামূলক কাজের পরিবেশ ভালো। করোনার ঝুকি কমেছে তাই দুশ্চিন্তামুক্ত হয়ে শ্যুটিং করছি। একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। ভালো গল্প পেলে খ- নাটক আর বিজ্ঞাপনেও কাজ করছি। মাঝেমধ্যেই বাংলাদেশ বেতারের নাটকে অভিনয় করছি। এই গণমাধ্যমে অভিনয় করতে আমার ভালোই লাগে। বেতার এখনো দর্শকরা  শোনেন এবং আগ্রহ আছে।

আমি সব সময়ই বেছে বেছে কাজ করি। সম্প্রতি জাতীয় শোক দিবসে আমার অভিনীত একটি নাটক প্রচার হয়েছে বিটিভিতে। ‘বিপ্লবী’ নামের সেই নাটকে আমি কেন্দ্রীয় একটি চরিত্রে

অভিনয় করেছি।

ধারাবাহিক…

নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ-২’ এবং ইসমত আরা শান্তির পরিচালনায় ‘মেঘ ডালা’ নামের দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। নাটক দুটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। এসব নাটকে অভিনয় করে আনন্দ পাচ্ছি। কারণ দর্শকের কাছে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এগুলো। এ ছাড়া মীর সাব্বিরের পরিচালনায় ‘বিদেশি ছেলে’ নামে একটি ২৬ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এটি বিটিভিতে প্রচার হবে। নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা হচ্ছে।

মডেলিং…

টিভি বিজ্ঞাপনে অভিনয় সবসময়ই উপভোগ করি। বিজ্ঞাপনে কাজ করার আলাদা একটি আনন্দ আছে। নাটক হয়তো কয়েকবার প্রচার হয়; কিন্তু বিজ্ঞাপন অসংখ্যবার প্রচার হয়। যার কারণে দর্শকের কাছে সবসময় উপস্থিত থাকা যায়।

সিনেমায়…

আমি মূলত নাটকের অভিনয়শিল্পী। তবে ভালো গল্প এবং অন্য বিষয়গুলো মিলে যাওয়ার কারণে সিনেমার কাজ একটু বেশি করছি। সিনেমায় অভিনয়ের প্রস্তাব কিন্তু হঠাৎ করেই পাইনি। এটি গত কয়েক বছর ধরেই পাচ্ছিলাম। কিন্তু সবকিছু একসঙ্গে সমন্বয় হয়নি। তবে এখন থেকে সিনেমায় নিয়মিত অভিনয়ের ইচ্ছা আছে। সিনেমা হলো সবচেয়ে বড় গণমাধ্যম। এর মাধ্যমে সব ধরনের দর্শকের মুখোমুখি হওয়া যায়। আমি মো. ইকবালের ‘রিভেঞ্জ’ ও কামরুজ্জামান রুমানের পরিচালনায় ‘মোনা’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছিলাম গত বছর। এগুলোর শ্যুটিং পার্ট শেষ। এখন কারিগরি অংশের কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই বাকি কাজ শেষে মুক্তির প্রক্রিয়ায় আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com