সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদানের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক গঠিত জুরি বোর্ডের ১ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকার সার্কিট হাউজ রোডে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে গতকাল ২২ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়।
জুরি বোর্ডের সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম সভায় সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম/ছক বিনামূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট িি.িনভপন.মড়া.নফ থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮টি ক্যাটাগরিতে প্রদত্ত এ পুরস্কারের জন্য শুধু বাংলাদেশি নাগরিকরা বিবেচিত হবেন। আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে। যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন কিন্তু বিদেশি শিল্পী এবং কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
আবেদন পাঠানোর ঠিকানা
বরাবর ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড ও সদস্য সচিব, জুরি বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১, তথ্য ভবন (১৪-তলা), ১১২ সার্কিট হাউজ
রোড, রমনা, ঢাকা।