সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
খন্ড নাটক ও ধারাবাহিক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার পরিচিত মুখ পারসা ইভানা। সম্প্রতি তার একাধিক নাটক উঠে এসেছে আলোচনায়। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
আলোচনায়…
‘ব্যাড বাজ’, ‘গুড বাজ’, ‘ব্যাচেলরস কোরবানি’সহ সম্প্রতি আমার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। এই নাটকগুলো কোরবানির এত নাটকের ভিড়ে আলোচনায় এসেছে। আমার অভিনয়েরও প্রশংসা পেয়েছি অনেক বেশি। ভারতের বাঙালিরাও দেখলাম ইউটিউবে প্রশংসা করে মন্তব্য করেছেন। আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি।
পছন্দের সহশিল্পী…
নতুন কাজ…
‘ব্যাচেলর পয়েন্ট’ তো চলছেই। এর বাইরে পিএস জামাই নামে একটি নাটকের কাজ করেছি। এই নাটকে সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর। কাজটা করে বেশ ভালো লেগেছে।
নাচ থেকে অভিনয়ে…
আমি শাস্ত্রীয় নৃত্যের শিল্পী। অভিনয়ে আসা হঠাৎ করেই। ২০১৫ সাল থেকে টুকটাক কাজ করতাম। ২০১৮ থেকে একেবারে নিয়মিত। এমনকি ব্যাচেলর পয়েন্ট-এ ডাক পেয়েছি নাচের শিল্পী হওয়ার কারণেই। তাদের এমন একজনকে দরকার ছিল, যে শাস্ত্রীয় নৃত্য জানে।
দর্শকের প্রতিক্রিয়া…
দর্শকের প্রতিক্রিয়া ভীষণ উপভোগ করি। এখন তো ব্যাপারটা আরও সহজ হয়ে গেছে। ফেইসবুক, ইন্সটাগ্রামে কমেন্ট করে সবাই প্রশংসা করেন। ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে কমেন্ট দেখলে ভীষণ অনুপ্রাণিত হই।
সিনেমায়…
অবশ্যই। যেকোনো অভিনয়শিল্পীরই সিনেমায় কাজ করার স্বপ্ন থাকে। তবে আমি এমন কোনো সিনেমায় কাজ করতে চাই, যেখানে আমি অভিনয় করার সুযোগ পাব। থাকতে হবে বলে থাকা, এমন সিনেমায় আমি কাজ করতে চাই না।
লেখাপড়া…
আমার এ লেভেল কমপ্লিট হয়েছে। পড়ার ইচ্ছা আছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে, এখন দেখি সুযোগটা কীসে হয়। মা-বাবা দুজনই দেশের বাইরে থাকেন। তাই আমার ইচ্ছা আছে দেশের বাইরে পড়তে যাওয়ার। তবে অভিনয় ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই। যাওয়া-আসার মধ্যেই থাকব।