সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
কয়েক দশক ধরে নিয়মিত অভিনয় করছেন আজিজুল হাকিম। তাকে বলা হয় চিরসবুজ অভিনেতা। এখন ব্যস্ত খন্ডনাটক, ধারাবাহিক এবং সিনেমা নিয়ে। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি
ব্যস্ততা…
অভিনয় নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। প্রচার চলতি ধারাবাহিক নাটকের শ্যুটিং শুরু করেছি। এ ছাড়া একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করছি। অভিনয়ের ফাঁকে ফাঁকে সেই কাজটিও করছি।
ধারাবাহিকে বেশি…
পরিচালনা…
গত ঈদে নাটক পরিচালনাও করেছি। পরিচালনা করেছি অনেকটা শখের বশে। নাটকটির নাট্যকার দীর্ঘদিন ধরেই আমাকে পরিচালনার জন্য উৎসাহিত করছিলেন। নাটকটিতে অনেক অভিনয়শিল্পীকে একত্রিত করেছিলাম। এ নিয়ে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না। এটি প্রচারে আসার পর থেকে টিভি চ্যানেল ও প্রযোজকরা আমাকে নাটক নির্মাণের জন্য প্রস্তাব দিচ্ছেন। যদি সময় বের করতে পারি তাহলে আবারও নাটক পরিচালনা করব।
সিনেমায়…
সিনেমায় নিয়মিত অভিনয় করছি। সম্প্রতি সরকারি অনুদানে ‘মিঠুর একাত্তর যাত্রা’ নামের একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করেছি। তবে সিনেমা পরিচালনার ইচ্ছে নেই। কারণ সিনেমা আসলেই বড় একটি মাধ্যম। অর্থের সংস্থান যেমন বেশি লাগে, তেমনই প্রচুর সংখ্যক লোকের আয়োজন থাকে। আমার দ্বারা এ সময়ে সেই কর্মযজ্ঞ করা সম্ভব নয়। তাই এটি নিয়ে ভাবছি না।
মঞ্চ…
মঞ্চ নাটকে খুব একটা সময় দিতে পারছি না। কারণ একটি নাটক মঞ্চে আসার আগে নিরবচ্ছিন্ন মহড়া করতে হয়। আমার পক্ষে সেই সুযোগটি এখন নেই। কারণ অভিনয় ছাড়াও চাকরিরত প্রতিষ্ঠানে প্রচুর সময় দিতে হয়। তবে এ ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করে মঞ্চে অভিনয় করার ইচ্ছা আছে। সেই হিসাবে সম্প্রতি ‘জনকের অনন্তযাত্রা’ নামের একটি রেপাটরি মঞ্চ নাটকে অভিনয় করলাম।