সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
আজ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে বটতলা নাট্যদলের নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। একক অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
বটতলার প্রতিষ্ঠাবার্ষিকী..
গত ২৭ আগস্ট ছিল বটতলা নাট্যদলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ ‘প্রাণ-অপ্রাণের সংযোগে দাঁড়াক ঘুরে পৃথিবী’ সেøাগানকে উপজীব্য করে উৎসবের আয়োজন করা হয়েছে বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এ আয়োজনে থাকছে বটতলার আলাপ, ‘নাদিম স্মৃতি নাট্যপদক ২০২২ প্রদান’, ‘প্রতিষ্ঠাবিার্ষিকী উদযাপন’ এবং নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। বেলা ১১টা থেকে এ আয়োজন শুরু হবে। সন্ধ্যায় নাটক প্রদর্শনীর মাধ্যমে আয়োজন শেষ হবে।
রাইজ অ্যান্ড শাইন…
দর্শক সাড়া…
গত ১ জুন আমরা নাটকটি মঞ্চে আনি। ১ থেকে ৪ জুনের মধ্যেই ছয়টি শো হয় টানা। এরপর জুলাই ও আগস্টে একটি করে শো করেছি। এরমধ্যে একটি শো হয়েছে ভারতে। আজ হবে নবম প্রদর্শনী। প্রতিবারই শোয়ের পর দর্শকের অভাবনীয় সাড়া পেয়েছি। হাততালি কিংবা প্রশংসা অবশ্যই শিল্পীকে ভীষণ অনুপ্রাণিত করে। কিন্তু এই নাটকের ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো লাগে, আমরা যে বার্তাটি দিতে চেয়েছি তার সঙ্গে একমত হয়ে অনেক পুরুষ আমাকে বলেছেন, তারা আজ থেকে তাদের স্ত্রী কিংবা পরিবারের নারী সদস্যের প্রতি আরও উদার হবেন। জানি না তারা বাস্তবে তাদের কথার প্রতিফলন কতটা ঘটিয়ে থাকেন, কিন্তু এই যে বোধের উদয়, সেটিই আমাদের শিল্পের সার্থকতা।
সাহসী বার্তা…
আসলে নাটকটি দেখার পর অনেকের মনে হয়, এটি অনেক বেশি সাহসী প্রযোজনা। কিন্তু আমার কাছে তা মনে হয় না। নারীর এই দশা বহুকালের। তাই পুরুষের ভূমিকা নিয়ে সরাসরি কথা বলার এখনই সময় সেটি মনে করি না। অনেক আগেই এ নিয়ে কথা বলা দরকার ছিল। হয়তো আমরা নানা চাপে বা ভয়ে বলতে পারিনি। আমরা থিয়েটারচর্চা করি, সব শ্রেণির জন্য। কিন্তু আদতে তা হয়ে গেছে অনেকটাই মধ্যবিত্তদের জন্য। থিয়েটারে মধ্যবিত্তের গল্পই বেশি বলা হয়। আমরা তা থেকে বেরিয়ে শ্রমজীবী শ্রেণির কথা বলতে চেয়েছি। আমাদের সার্থকতা হলোশ্রমজীবী শ্রেণির কথাও আমাদের মধ্যবিত্ত দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন।