সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সবার ভালোবাসায় সাফা কবির হয়েছি

টেলিভিশনের জনপ্রিয় মুখ সাফা কবির। মডেলিং ও অভিনয় নিয়েই তার ব্যস্ততা। কদিন আগেই ছিল তার জন্মদিন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন এই তারকা

জন্মদিন…

জন্মদিনে সত্যি নিজেকে স্পেশাল মনে হয়। এত মানুষ আমাকে ভালোবাসে তা জন্মদিনে নতুনভাবে উপলব্ধি করি। এত এত মানুষের জন্মদিনের উইশ, শুভেচ্ছা, শুভ কামনা ও উপহার পাই যে সবাইকে সময়মতো রিপ্লাই করারও সাধ্য থাকে না। তবে গণমাধ্যমের দ্বারা আমার সব শুভাকাক্সক্ষীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা আমাকে এই অকৃত্রিম ভালোবাসা না দিলে আমি আজকের তারকা সাফা কবির হতে পারতাম না। যদিও নিজেকে কখনোই তারকা মনে করি না। তবে এটা তো সত্যি যে, একটি সাধারণ পরিবারের মেয়ের অসাধারণ একটি জার্নি উপহার দিয়েছেন আমার প্রাণপ্রিয় দর্শকরাই।

ব্যস্ততা…

আলহামদুলিল্লাহ টেলিভিশন, ইউটিউব কিংবা ওটিটি প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্মেই কাজ করার সুযোগ হচ্ছে। এখন খন্ড নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কাজ করছি। গত শুক্রবারও মোবাইল অপারেটিং কোম্পানি রবির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে নিজের শহর চট্টগ্রামে গিয়েছিলাম। আরও ছিলেন সিয়াম আহমেদ। সেখানে আমরা একটি নৃত্য পরিবেশনায়ও অংশ নিই।

ওটিটির জনপ্রিয়তা…

সত্যি এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে। আমি এই মাধ্যমের কাজ নিয়ে গর্বিত। অনেকের কাছেই ইউটিউব ব্যবহার করা বেশি সহজ, তারা মনে করেন ওটিটি ব্যবহারে হয়তো ঝামেলা বেশি। তাদের আমি জানাতে চাই, ওটিটি ভিন্ন কিছু না। এখানে শুধু অ্যাপটা ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিলেই হয়ে যায়। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো পরিচালক কাজ করছেন। এখানে তরুণরাও কাজ করছেন। সব মিলিয়ে ওটিটিতে অনেক ভালো কনটেন্ট রয়েছে। ভিন্ন ধারার, বিভিন্ন গল্পের কাজ হচ্ছে ওটিটিতে। একজন শিল্পী হিসেবে বলব, আমি ওটিটিতে কাজ করে আলাদা তৃপ্তি পাচ্ছি। কারণ এখানে আমি ভিন্ন ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি। নাটকে কিছু বাধ্যবাধকতা রয়েছে, যেটা ওটিটিতে নেই। আমরা এখানে নিজেকে মেলে ধরে কাজ করতে পারি। আমি মনে করি, দর্শককে ইউটিউব ও চ্যানেলের পাশাপাশি ওটিটিতে আমাদের কাজ দেখা উচিত, কারণ এখানে প্রচুর ভালো কনটেন্ট রয়েছে।

নাটক, মডেলিং না ওটিটি…

আমি সব সেক্টরেই কাজ করতে ভালোবাসি, তাই সব মাধ্যমেই কাজ করতে চাই। আলাদা করে আমার নাটক ভালো লাগে। কারণ নাটক আমার মূল শেকড়, যেখান থেকে আমি সবার ভালোবাসায় সাফা কবির হয়েছি। নাটকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা খুব সহজেই আমার ভেতর থেকে আসে। আমি আমার দর্শককে শ্রদ্ধা জানাই। তারা আমাকে ভালোবেসে আমার নাটক দেখছেন এবং অন্যান্য মাধ্যমেও আমার কাজ দেখছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com