সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ওটিটি মাধ্যমে নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। নিয়মিত তৈরি হচ্ছে নানা ধরনের ডিজিটাল কনটেন্ট। দর্শকেরাও এই মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠেছেন। নতুন মেধাবীরাও যুক্ত হচ্ছেন বিনোদনের এই নতুন মাধ্যমে। দিন দিন তাই দেশে ওটিটির চাহিদা বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে এসব প্ল্যাটফর্ম ও এর সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের সম্মাননা জানাতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রবর্তন করেছে ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১’। গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বসেছিল এর প্রথম আসর। মোট ৩২ বিভাগে পুরস্কৃত করা হয়। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটাররা।
একনজরে পুরস্কার বিজয়ীরা
জনপ্রিয় ক্যাটাগরি
সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী (তাকদীর), সেরা অভিনেত্রী তাসনিয়া ফারিণ (লেডিজ অ্যান্ড জেন্টলম্যান), নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী আরফান নিশো (মরীচিকা), সেরা পাশর্^ অভিনেতা সোহেল ম-ল (তাকদীর), পাশর্^ অভিনেত্রী অপর্ণা ঘোষ (লাইটস, ক্যামেরা…অবজেকশন, জাগো বাহে), সেরা পরিচালক (সিরিজ) আশফাক নিপুণ (মহানগর), সেরা পরিচালক (সিনেমা) আশফাক নিপুণ (কষ্ট নীড়), সেরা সিনেমাটোগ্রাফার বরকত হোসাইন (তাকদীর), সেরা সিরিজ তাকদীর, সেরা সিনেমা খাঁচার ভেতর অচিন পাখি, সেরা সম্পাদনা সালেহ সোবহান (লাইটস, ক্যামেরা…অবজেকশন, জাগো বাহে), সেরা চিত্রনাট্য রায়হান রাফি (খাঁচার ভেতর অচিন পাখি), সংগীত পরিচালক সাজিদ সরকার, গীতিকার সোমেশ^র অলি, গায়ক রেহান রাসুল, গায়িকা অবন্তী সিঁথি, (রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে), ব্যাকগ্রাউন্ড স্কোর সাজিদ সরকার (নেটওয়ার্কের বাইরে)। কনটেন্ট (খাবার ও রেসিপি) রাফসান দ্য ছোট ভাই।
সেরা অভিনেতা মোশাররফ করিম (মহানগর), সেরা অভিনেত্রী তমা মির্জা (খাঁচার ভেতর অচিন পাখি), পরিচালক সুকর্ণ শাহেদ (বাংকার বয়, জাগো বাহে), সিরিজ মহানগর।
বিশেষ স্বীকৃতি
দর্শক পছন্দের ডিজিটাল মিডিয়া ড্রামা সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’।