সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তারকাদের শোকবার্তা

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার চলে গেছেন না-ফেরার দেশে। খবরটি শুনে স্তব্ধ দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গন। শেষ বিদায়ে তাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন বিখ্যাত শোবিজ তারকারা

শাকিব খান

গাজী আঙ্কেলের মৃত্যুসংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারিনি। দুপুর ১২টার দিকে ছুটে যাই ইউনাইটেড হাসপাতালে। তখন সেখানকার হিমঘরে রাখা কিংবদন্তির মরদেহ। কেমন এক অনুভূতি হচ্ছিল বলে বোঝাতে পারব না। এত বর্ণাঢ্য ও সফল এক ক্যারিয়ার পেরিয়ে আজ তিনি নিথর পড়ে আছেন। বাংলা গানে এক অনন্য-অসাধারণ গীতিকার তিনি। গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি পেয়েছেন বিস্ময়কর সব সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এ দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি।

রফিকুল আলম

গাজী ভাইয়ের তো অনেক পরিচয়। কিন্তু তিনি আমাদেরই মানুষ, গানের মানুষ। তার অবদান সম্পর্কে অনেক দীর্ঘ কথা বলতে হবে, সেটা এখন বলতে চাই না। বাংলাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গে কবিতা ও আধুনিক গীতিকবিতা লেখার মানুষ খুব কম ছিলেন। তিনি এক জীবনে যত গান লিখেছেন, তার একটিও বিফলে যায়নি। এটা খুব বিরল। বাংলা সাহিত্য ও গানে কোথাও এত বড় গীতিকবি নেই, যার প্রতিটা গান মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার মৃত্যু আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তার লেখা ও সুরে আমি অনেক গান গেয়েছি। ফলে তার চলে যাওয়ার ব্যথা নিয়েই পথ চলতে হবে, কাজ করতে হবে।

আবিদা সুলতানা

যারা তাদের দোয়া ও আশীর্বাদে আমাদের রাখতেন, এক এক করে ওনারা সবাই চলে যাচ্ছেন। অনেক বড় অভিভাবককে হারালাম আমরা। গাজী ভাই প্রচ- সফল একজন মানুষ ছিলেন। যেদিকে তিনি হাত দিয়েছেন, সেদিকে সোনা ফলেছে। আসলে গাজী ভাই চলে যাওয়াতে মনে হচ্ছে মাথার ওপরে আর কেউ নেই! খালি খালি লাগছে! গাজী ভাই আদর করতেন, ভালোবাসতেন। তাকে ভাই বলতাম, কিন্তু বাবার মতো ভালোবাসতেন। কাছে ডেকে বসাতেন, কথা বলতেন। আর কিছু বলতে পারছি না (কান্নায় তার গলা ধরে আসে)।

সুচরিতা

আমাকে সুচরিতা বানিয়েছেন গাজী ভাই। তিনি, আজিজুর রহমান, দিলীপ বিশ্বাসÑওনাদের হাতেই আমি বড় হয়েছি। তাকে নিয়ে এভাবে কথা বলতে হবে, ভাবিনি। তাকে শেষবারের মতো দেখব না, সেটা হতেই পারে না। তাই গাজী ভাইয়ের বারিধারার বাসায় গিয়েছিলাম। দোতলার বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছি, চেষ্টা করেছি তাদের সান্ত¡না দিতে। আল্লাহ এই ভালো মানুষটাকে ভালো রাখুন।

কুমার বিশ্বজিৎ

এই কিংবদন্তির প্রয়াণে আমরা স্তব্ধ এবং গভীরভাবে শোকাহত। স্রষ্টা যেন শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সইবার শক্তি দেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

কনকচাঁপা

আমাদের পরম শ্রদ্ধেয় গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, সাংস্কৃতিক জগতের মহিরুহ গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফিরাত কামনা করি।

ওমর সানী

আমার বাবা আর শ^শুর ইন্তেকালের পর আমি একজনকে বাবা বলে ডাকতাম, শ^শুর বলে ডাকতাম; বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় নক্ষত্র, একজন বাংলাদেশ, গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।

অনন্ত জলিল

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অনেক কালজয়ী গানের স্রষ্টা গাজী মাজহারুল আনোয়ার। এই কীর্তিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com