সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিরোনামহীনের রজতজয়ন্তীর শেষ কনসার্ট

শেষ হচ্ছে শিরোনামহীন ব্যান্ডের রজতজয়ন্তী উদ্যাপন। আজ ঢাকায় একটি কনসার্টের মধ্য দিয়ে দলের ২৫ বছর পূর্তি উদ্যাপনে ইতি টানবে দলটি। নানা রকম চমক নিয়ে কাল মঞ্চে উঠবে শিরোনামহীন। করোনার কারণে গত বছর ২৫ বছর পূর্তি উদ্যাপন করতে পারেনি দলটি। এ বছর দেশ ও দেশের বাইরে বেশ কয়েকটি কনসার্টের মধ্য দিয়ে দল প্রতিষ্ঠার রজতজয়ন্তী উদ্যাপন করলেন সদস্যরা। প্রকাশ করেছেন নতুন গান ও ভিডিও। এরই অংশ হিসেবে কাল রয়েছে তাদের শেষ কনসার্ট। ঢাকা সিম্ফোনি অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে কনসার্টে গাইবে শিরোনামহীন। এ ছাড়া ঢাকার বড় ব্যান্ডগুলোর কণ্ঠশিল্পীরাও এই মঞ্চে যোগ দেবে শিরোনামহীনের সঙ্গে। কনসার্টের জন্য ভারত থেকে সংগীত প্রস্তুত করে পাঠিয়েছে মুম্বাই সিম্ফোনি অর্কেস্ট্রাও। শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান বলেন, ‘শ্রোতা-ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের কারণে আজ শিরোনামহীন এখানে। দলের ২৫ বছর পূর্তিতে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করে আমরা যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। আমরা চাই, শ্রোতারা এভাবে আমাদের ভালোবেসে যাক।’ আজ সন্ধ্যা ৬টায় আইসিসিবির ৪ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। শিরোনামহীনের সঙ্গে মঞ্চে আরও গাইবেন বাপ্পা মজুমদার, সুমন, রাফা, শিশির আহমেদ, পলাশ নূর, সৈয়দ জিয়াউর রহমান, লিংকনসহ বিভিন্ন ব্যান্ডের ২১ শিল্পী। ১৯৯৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশি ব্যান্ড শিরোনামহীন। আত্মপ্রকাশ করে জাহাজী অ্যালবাম দিয়ে। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২৫ বছর পার করল দলটি। শিরোনামহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন গীতিকার, সুরকার, বেজ গিটারিস্ট, চেলিস্ট ও সরোদবাদক জিয়া রহমান; ড্রাম, সরোদ ও বাঁশিতে কাজী আহমাদ শাফিন; লিড গিটারে দিয়াত খান; কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক এবং কি-বোর্ডে সাইমন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com