সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একের পর এক ছবিতে ববি

এক যুগ আগে মডেল থেকে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় যার অভিষেক হয়েছিল, সেই ববি এখনো সংগ্রাম করে যাচ্ছেন অভিনয়জগতে পথচলার। প্রতিষ্ঠার জন্য নয়; বরং তিনি সংগ্রাম করে যাচ্ছেন এটা প্রমাণ করতে যে, কোনো কাজই ছোট নয়। যে কাজে ভালোবাসা, নিষ্ঠা, সততা থাকে, তাকে কোনোভাবেই তুচ্ছ করা যায় না। যদিও ববির পরিবারের সদস্যরা এ কথা উপলব্ধি না করলেও দর্শক তাকে নিরাশ করেননি। তাই তো অভিনয়ের সুবাদে ববি পরিচিতি যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা। তাই ববিও চেষ্টা করে যাচ্ছেন অভিনয়ের মধ্য দিয়ে সেসব দর্শকের হৃদয় আন্দোলিত করে যাওয়ার।

ববি চলচ্চিত্রের এই মন্দা সময়েও ভালোই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বেশ কিছু সিনেমা তার হাতে। নতুন নতুন ছবিতেও চুক্তিবদ্ধ হচ্ছেন। সম্প্রতি পিয়াল হোসেন প্রযোজিত ও তপু খান পরিচালিত ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। একই প্রযোজকের প্রথম ছবি ‘স্বপ্নবাজী’ অনেক আগে শুরু হলেও এখনো শ্যুটিং শেষ হয়নি। শোবিজে গুঞ্জন, এই ছবিতেও নতুনভাবে অন্তর্ভুক্তি হতে পারে নায়িকার। যদিও এ বিষয়ের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। পেশাগত কারণই শুধু নয়, ববি এখন আলোচিত তার ব্যক্তিজীবন নিয়েও। এখন তিনি যেখানেই যান, প্রযোজক-পরিচালক শাকিব সনেটের সঙ্গে প্রেম বিয়ে রসায়ন নিয়ে প্রশ্নের মুখোমুখি তাকে হতেই হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বেশ লম্বা সময়ের বন্ধুত্ব। দুজনের মতের মিল রয়েছে, তাই বন্ডিংটা খুব ভালো। কিন্তু বিয়ের বিষয়টি খুবই সিরিয়াস। তা ছাড়া বিয়েকে কেন যেন ভয়ই লাগে। একটি পাকা সম্পর্কে জড়ানোর পর তা কতখানি কার্যকর হবে, সেটা ভাবলেই বিয়ে করতে ভয় লাগে। তাই এখনই বিয়ের কথা ভাবছি না। যতি কখনো মনে হয়, মনের ভয় কেটে গেছে, তখন বিয়ের পীড়িতে বসব।’

ববির কাছে প্রশ্ন ছিল, নানা শ্রেণির দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টা একেক রকম। এ ক্ষেত্রে অভিনয়ের বিষয়ে তার ভাবনা কী? এর জবাবে ববি বলেন, ‘আমি শুরু থেকেই চেয়েছি, ভিন্ন সব গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের বিভিন্ন শ্রেণির সংযোগ তৈরি করে যাওয়ার। আমার মনে হয়, তা কিছুটা হলেও আমি পেরেছি। নইলে দর্শক আমাকে এত দিন মনে রাখত না। তুলে ধরত না তাদের প্রত্যাশার কথা।’

ববির এ কথা থেকে এটা বোঝা যায়, ভার্সেটাইল কাজই প্রাধান্য দেন তিনি। যে কারণে ‘খোঁজ: দ্য সার্চ’ থেকে শুরু করে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘হিরো: দ্য সুপারস্টার’, ‘রাজাবাবু’, ‘ব্ল্যাকমেল’, ‘বিজলী’, ‘নোলক’সহ অন্যান্য ছবিতে ববিকে দেখা গেছে নতুন সব চরিত্রে। যদিও তার সব ছবি দর্শক প্রশংসা কুড়িয়েছে, এমন নয়। তার কিছু ছবি সমালোচিতও হয়েছে। তাহলে কি ছবি নির্বাচনে ভুল ছিল? এর জবাবে ববি বলেন, ‘প্রথমত, ক্যারিয়ারে শুরুতেই কেউ নিজের পছন্দমতো কাজ করার সুযোগ পান না। যেসব ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে, সেগুলো থেকেই কাজ বেছে নিতে হয়। আর গল্প, চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ^াসযোগ্য করে তোলার জন্য চ্যালেঞ্জ নিয়ে অভিনয় করে যেতে হয়। আমার ক্যারিয়ারেও তার ব্যতিক্রম হয়নি। শুরুর দিকে ছবি নির্বাচনে আমার কিছু ভুল হয়েছে। হয়তো গল্প শুনে যতটা দর্শকের ভালো লাগার মতো ছবি হবে, শেষমেশ দেখা গেছে তা হয়নি। আসলে সিনেমা হলো টিমওয়ার্ক। এখানে গল্পকার থেকে শুরু করে নির্মাতা, অভিনয়শিল্পীসহ প্রত্যেক কলাকুশলীকে যার যার জায়গা থেকে সেরা কাজ তুলে ধরার চেষ্টা করতে হয়। কিন্তু কোনো কোনো সময় কাজ প্রত্যাশামাফিক হয়ে ওঠে না। কাজের অভিজ্ঞতা থেকেই এটা জানা ও বোঝা। যে জন্য এখন প্রতিটি ধাপ অতিক্রম করছি বুঝেশুনে।’ ববি আরও বলেন, ‘আমার বিশ^াস, ক্যারিয়ারের সুবর্ণ সময় সামনে অপেক্ষা করছে। কারণ এর মধ্যে “ময়ূরাক্ষী”, “পাপ”, “বৃদ্ধাশ্রম”, “এবার তোরা মানুষ হ”, “লাইফ ইজ বিউটিফুল”সহ যে ছবিগুলোয় অভিনয় করেছি, তার গল্প, চরিত্রে ও নির্মাণে যেমন ভিন্নতা আছে, তেমনি আছে নিজেকে ভেঙে নতুনরূপে তুলে ধরার প্রয়াস।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com