সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্লেব্যাকে কয়েকজনকেই ডাকা হয়

জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি নিয়মিত ইউটিউবের জন্য গান করছেন। সম্প্রতি প্রকাশ করেছেন ‘ফেলে আসা গান’ নামের নতুন একটি মিউজিক ভিডিও। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ফেলে আসা গান…

‘ফেলে আসা গান’ মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে আমার ইউটিউব চ্যানেল কর্ণিয়াতে। এরইমধ্যে দারুণ সাড়া পাচ্ছি। অনেকেই বলছেন গানটি যেমন সুন্দর, ভিডিওটিও দারুণ হয়েছে। গানটিতে মূলত একটি প্রেমিকার নতুন নতুন প্রেমে পড়ার পর যেমন আনন্দ ও উচ্ছ্বাস কাজ করে, সেটিই ফুটে উঠেছে। সেই আমেজটি ফুটিয়ে তুলতে আমি সাধারণত যেভাবে গান গাই, তার থেকে আলাদা কিছু করার চেষ্টা করেছি। এই গানে আমার হাস্কি একটা ভয়েস শোনা যাচ্ছে। সংগীত পরিচালক মার্শেল গানটি মূলত তৈরি করেছিলেন একটি নাটকের গানের জন্য। যেখানে নায়িকা একটি গাড়িতে যাচ্ছেন গানটি করতে করতে এমন দৃশ্য ছিল। কিন্তু গানটি আর নাটকে ব্যবহৃত হয়নি। তখন আমি মার্শেলের সঙ্গে কথা বলেই নিজের চ্যানেলে গানটি প্রকাশ করতে চাই। তিনি রাজি হয়ে যান। এরপর ভিডিওর শ্যুটিং করি। মালদ্বীপে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার সময়ই প্ল্যান ছিল অমন সুন্দর একটি জায়গায় যাব, আর সেটিকে কাজে লাগাব না, তা হতেই পারে না। সেই ভাবনা থেকেই এই গানটির শ্যুটিং করেছি সেখানে। ভিডিওটিতে দারুণ সহযোগিতা করেছেন আমার স্বামী। নির্ঝর চৌধুরীর কথায় সুর ও সংগীত করেছেন মার্শেল ও জন। ভিডিও নির্মাণ করেছেন পি. সপ্পু।

অন্য ব্যস্ততা…

এখন বৃষ্টির মৌসুমে খুব একটা ওপেন এয়ার কনসার্ট হচ্ছে না। তাই ইনডোরে টুকটাক কনসার্ট করছি। সর্বশেষ করলাম কক্সবাজারে। সামনে ঢাকায় কয়েকটি কনসার্ট আছে। এছাড়া নাটকের গান করা হচ্ছে। সম্প্রতি এইচএম ভয়েস নামের একটি রেকর্ডিং কোম্পানির জন্য একটি গান করেছি। রেজওয়ান শেখের সংগীত পরিচালনায় এই গানটির নাম ‘এক টাকার সাইকেল’। এখানে সাইকেলকে রূপক অর্থে মানুষের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। বেশ বাস্তববাদী কথায় সাজানো এই গানটি। এর বাইরে আমি সবচেয়ে বেশি মনোযোগী নিজের চ্যানেলের নতুন নতুন গান নিয়ে। কয়েকটি দারুণ গান আমার হাতে এসেছে। এরমধ্যে একাধিক চমক থাকবে। আমার ভক্তরা যেসব শিল্পীর সঙ্গে আমার ডুয়েট গান শুনতে চান তাদের সঙ্গেও গান আসছে।

প্লেব্যাক…

সত্যি কথা বলতে প্লেব্যাকে খুব একটা সুযোগ পাই না। প্লেব্যাকে কয়েকটি কণ্ঠকেই ডাকা হয় বেশি। যারা সবার সঙ্গে কানেকশনটা রাখতে পারেন তারাই সুযোগ পান। তাছাড়া কেউ নতুন কোনো কণ্ঠ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান না হয়তো। এজন্যই আমি খুব একটা কাজ করতে পারছি না। এরমধ্যে অল্প কিছু গান করেছি। তারমধ্যে দুটি গানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছি। একটি গান আসবে পরীমনি অভিনীত ‘দ্য অ্যাডভাইজার’ নামের একটি ছবিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com