সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘লাইভ’ নিয়ে দর্শকদের ভালো রিভিউ পাচ্ছি

প্রেক্ষাগৃহে চলছে জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত চলচ্চিত্র ‘লাইভ’। ছবিটি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমা ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘লাইভ’-এর সাড়া…

এ পর্যন্ত যারা ছবিটি দেখেছেন, সবাই ভালো বলেছেন। ভালো রিভিউ পাচ্ছি দর্শকদের। তবে প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ, ছবিটির প্রচারই তো করা যাচ্ছে না। একটা ভালো ছবি প্রচারের অভাবে দর্শকদের জানাতেই পারছি না, তাহলে দর্শক আসবেন কীভাবে? ছবিটির যতটা সাড়া পাচ্ছি, সঠিকভাবে প্রচার করতে পারলে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারলে, প্রত্যাশামতো প্রাপ্তি হতো।

প্রচারণার অভাব…

 

‘হাওয়া’ ও ‘পরাণ’ ছবির দিকে তাকালে দেখি প্রযোজক ও শিল্পী-কলাকুশলীরা মিলে ছবির প্রচার-প্রচারণা করেছেন। এখনো কোনো না কোনোভাবে প্রচারণায় আছেন তারা। আমার কাছে মনে হয়েছে, ‘হাওয়া’ ও ‘পরাণ’ প্রচারণায় নতুনত্ব দিয়েছে। এতে করে দর্শকের কাছে পৌঁছে গেছে ছবির খবর। শুধু পোস্টার লাগিয়ে বসে থাকলে তো হবে না। শিল্পীদের সঙ্গে নিয়ে ছবির প্রযোজককে নানা শ্রেণির মানুষের কাছে যেতে হবে, ছবিটি মুক্তির খবর সবাইকে জানাতে হবে। কষ্টের কথা, এত দিন জানতাম, শুনতাম, প্রযোজকরা ছবির প্রচারণার জন্য শিল্পীদের দ্বারে দ্বারে ঘোরেন। অনেক সময় খুঁজেও পান না। আমরা শিল্পীরা এই ছবির প্রচারণার জন্য প্রস্তুত কিন্তু প্রযোজককে খুঁজে পাচ্ছি না। তাদের দিক থেকে কোনো সহযোগিতা নেই।

 

কষ্টকর শ্যুটিং…

লাইভের শ্যুটিং অভিজ্ঞতা ছিল অনেক কষ্টের। শ্যুটিং শুরুর আগেই পরিচালক আমাকে বলেছিলেন, এ ছবির শ্যুটিংয়ে আগে বেশ কয়েক দিন না ঘুমানোর অভ্যাস করতে হবে। সেটাই করেছিলাম। কারণ, আমার চরিত্রের একটা বড় অংশে তেমন ব্যাপারই ছিল। টানা ২০ দিন শ্যুটিং করেছি। পলিথিনঘেরা একটি ঘর, যেখানে কোনো ফ্যান, এসি বা বাতাস ঢোকার ব্যবস্থা ছিল না; প্রায় এক সপ্তাহ এমন একটি সেটে কাজ করেছি। টানা দুদিন, দুই রাত ক্যামেরা বন্ধ হয়নি। কখনো কখনো ঘুমে পড়ে যাচ্ছিলাম, এ অবস্থায়ও ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে।

চার বছর পর…

প্রায় চার বছর পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৮ সালে আমার সবশেষ ছবি ‘জান্নাত’ মুক্তি পায়। এর মাঝখানে কোনো ছবি মুক্তি পায়নি। অথচ সেন্সর পাওয়া লাইভসহ সাতটি ছবি অনেক দিন থেকে মুক্তির অপেক্ষায় ছিল। যেকোনো পেশায় এমনটা হতেই পারে। কথায় আছে না, আপনি কাজ জানেন কিন্তু দেখাতে পারছেন না। তখন নিজের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমারও তাই হয়েছে। এতগুলো সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে কিন্তু মুক্তি পাচ্ছিল না। কিছুটা খারাপ তো লেগেছে।

মুক্তির অপেক্ষায়…

‘নদীর বুকে চাঁদ’, ‘নর সুন্দরী’, ‘অশ্রু ঘর’, ‘গ্যাংস্টার’, ‘বাহাদুরি’ ও ‘দায়মুক্তি’ ছবিগুলো সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রযোজকদের কাছ থেকে শুনেছি, তিনটি ছবি চলতি বছরে মুক্তি পাবে। এ ছাড়া জলরং ছবির শ্যুটিং শেষের পথে। এফডিসির নিজস্ব প্রযোজনায় ‘চাদর’ নামে একটি ছবির শ্যুটিং ১৫ সেপ্টেম্বর শুরুর কথা আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com