রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্বশুর হলেন আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এখনো তরুণ। তিনিই কিনা শ্বশুর হয়ে গেলেন। সম্প্রতি তার বড় ছেলে শাফকাত আসিফ রণর বাগদান সারলেন। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। গত শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। কনেকে ছোটবেলা থেকেই চেনেন আসিফ আকবর। পছন্দের মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে বেজায় খুশি এই গায়ক। তিনি বলেন, ‘আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। আমার বেয়াই ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠ কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে। একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি, সুখী একটি একান্নবর্তী পরিবারের সঙ্গে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’ আগামী মাসে ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বিষয়ে আসিফ বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। হাতে একদম সময় নেই। ১০ দিনের জন্য নিজের কাজ থেকে ছুটি নিলাম। প্লিজ, পেমেন্ট দেওয়া ব্যতীত এই সময়ে কেউ কাজের জন্য আদেশ দেবেন না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com