রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিত্রনায়িকা বুবলী রহস্যের নতুন মোড়!

২০১৭ সালের ১৮ মার্চ, বিকেল ৪টা ৫৬ মিনিট। নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন বুবলী। ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও তিনজনকে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, ‘ফ্যামিলি টাইম’। ছবিটি দেখে তেলে-বেগুনে জ্বলে ওঠেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুরু হয় অপু-বুবলী যুদ্ধ। বক্তব্য-পাল্টা বক্তব্যে নিজেদের জাহির করার চেষ্টা। পরে বেরিয়ে আসে থলের বিড়াল!

১০ এপ্রিল, ২০১৭। ছেলে আব্রাম খান জয়সহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে যান অপু বিশ্বাস। জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। শাকিব-অপুর ছেলে জয়। শাকিবের ইচ্ছাতে বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় জয়ের। এরপর অনেক নাটকীয়তা শেষে বিচ্ছেদ হয় শাকিব-অপুর। বাস্তব জীবনের পাশাপাশি লাইট-ক্যামেরার দুনিয়া থেকেও হারিয়ে যায় এ জুটি।

অন্যদিকে বুবলীকে নিয়ে একের পর এক সিনেমা করতে থাকেন শাকিব খান। ছেলেকে নিয়ে জীবন সংগ্রামে নেমে পড়েন অপু বিশ্বাস। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ গল্পে নতুন মোড় নিয়ে আসেন শবনম বুবলী। ২০২০ সালের শুরু দিকে শোবিজে ছড়িয়ে পড়ে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তখন তিনি ‘বীর’ সিনেমার শুটিং করছিলেন। বুবলীর শারীরিক গড়নে ধরা পড়েছিল অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। এরপর ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং করে উধাও হয়ে যান বুবলী। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। শোবিজে ছড়িয়ে পড়ে, অপু বিশ্বাসের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com