রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
এখানে রবীন্দ্রসংগীত শেখার পাশাপাশি ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন প্রমুখ প্রথিতযশা সংগীতজ্ঞ ও গুণীজনের সান্নিধ্য লাভ করেন তিনি। আর শাস্ত্রীয় সংগীতে তালিম নেন ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে। এক সময় তাকে প্রতিষ্ঠিত শিল্পীর স্বীকৃতি এনে দেয় তার শ্রম ও সাধনা। বিকশিত হয় তার শিল্পীসত্তা। সাধনার স্বীকৃতিস্বরূপ সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।