রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ক্যারিয়ারের ৪০ বছর পূর্ণ করেছেন। পাঁচটি দেশে স্টেজ অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
পূজা উদযাপন…
আমি ঢাকাতেই আছি। কিন্তু আমার পরিবারের একাংশ বিদেশে। তাই যেকোনো আনন্দ পরিপূর্ণতা পায় না। তারপরও শুভাকাক্সক্ষী, বন্ধুবান্ধব, সহকর্মীদের সঙ্গে ভালো সময় কাটে। এখন দুর্গাপূজা একরকম কাটলেও আসল মজা ছিল ছেলেবেলায়। মনে পড়ে যায় সেই চট্টগ্রামের পূজার স্মৃতিগুলো। বিশেষ করে কানে বাজে ঢাকের শব্দ। আমি ঢাকের শব্দে এতটাই আবিষ্ট হয়ে পড়তাম যে, সারাদিন ঢাকীদের পেছনেই ছুটতে থাকতাম। একটু বড় হতেই নিজেই ঢাক বাজানো শিখে ফেলি। মনে হয়, সংগীতের প্রতি আকর্ষণ সেই ছোটবেলা থেকেই। নয়ত এত খাবারদাবার, ঘোরাঘুরি, সাজ-পোশাক, আনন্দ উল্লাস ছেলে কেন ঢাকের বাজনা আমাকে এত টানবে?
পাঁচ দেশে কনসার্ট…
অন্য ব্যস্ততা…
দেশেও এখন নিয়মিত স্টেজ অনুষ্ঠান করছি। এ ছাড়া নিজের সংগীতজীবন ৪০ বছরপূর্তি নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছি। যেখানে আমার গাওয়া দশটি গান পরিবেশন করব নতুন আঙ্গিকে। এগুলোর কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি হবে আগামী ডিসেম্বরে। এ ছাড়া নতুন মৌলিক গানে প্রতিনিয়ত কণ্ঠ দিচ্ছি। সম্প্রতি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে একটি একক গানে কণ্ঠ দিয়েছি। পর্যায়ক্রমে আরও গানে কণ্ঠ দেব।
‘হৃদিতা’র গান প্রকাশনায়…
সম্প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’র দুটি গানের প্রকাশনা অনুষ্ঠান হয় একটি রেস্টুরেন্টে। আমি সেখানে উপস্থিত ছিলাম। ‘ঠিকানা’ ও ‘শুধু একবার ছুঁবো’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা। ‘ঠিকানা’ গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ‘শুধু একবার ছুঁবো’ গানটির সুর ও সংগীত করেছেন অমিত ইশান। এই গানটিতে চন্দন সিনহার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। ‘হৃদিতা’ ছবির প্রকাশিত গান দুটি অসাধারণ লিখেছেন কবির বকুল। গানের মধ্যে কাব্য ও অন্ত্যমিল আমাকে ছুঁয়ে গেছে। সুরও অসাধারণ। সবকিছু মিলে পরিপূর্ণ গান হয়েছে। যার মধ্যে অতিরঞ্জন নেই, আছে মাধুর্য। গান দুটি শ্রোতা-দর্শকের হৃদয়ে স্থান পাবে। অনেক আগে কবির বকুলের লেখা ‘ঘুম মানে আমি বলি চোখ বুজে থাকা, ঘুম তো একবারেই আসে সাদা কাফনে ঢাকা’ গানটি যখন আমি করি, তখন সংস্কৃতির ধারকবাহকরা বলা শুরু করলেন, এসব গান চলবে না। বাণিজ্যিক গান বানান। তখন আমি বাণিজ্যিক বুঝি না। আমি মনে করি, আমার হৃদয়ে যে গান ছুঁয়ে গেছে, যার রিফ্লেকশন শ্রোতাদের কাছে যাবে। এটাই আমার পাওয়া। এখনো সেটা আমি রক্ষা করে চলেছি।
হিট শব্দে অনীহা…
অনেক সময় গান ‘হিট’, শব্দটা বেশি শুনি। কিন্তু আমি ‘হৃদিতা’ সিনেমার গান এক সপ্তাহ আগেই শুনেছি। হিট বড় কথা নয়, এই গান শ্রোতা-দর্শকদের প্রাণে শীতলতা দেব। এ গান আমাকেও শীতল করেছে। গান শুনে উত্তপ্ত নয়, শ্রোতাদের মন শীতল হোক এটাই আমি চাই। কারণ, সংগীত শুধুই বিনোদন নয়, অনুভূতি ও উপলব্ধির বিষয়।