রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিজেকে কোনো ঘরানার মধ্যে আটকে রাখিনি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিয়মিত নতুন নাটকের শ্যুটিং করছেন। নতুন সিনেমার প্রস্তাবও রয়েছে তার। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি

এখন সময়…

সময় বেশ ভালোই কাটছে। শ্যুটিং করছি। পরিবারের সদস্যদের সময় দিচ্ছি। সব মিলিয়ে ভালো সময় কাটছে। সবার কাছে দোয়া চাই, যেন এভাবেই বাকি জীবন কাটিয়ে দিতে পারি।

বর্তমান কাজ…

আমি একখ-ের নাটকেই অভিনয় করি। গত কয়েক বছর ধরেই এ কাজটি করছি। ধারাবাহিক নাটকেও এক সময় কাজ করতাম। তবে একখ-ের নাটকের কাজের চাপেই এখন আর ধারাবাহিকে অভিনয় করি না। তা ছাড়া শুধু যে টিভি নাটকেই অভিনয় করছি তাও নয়। ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত নাটকেও অভিনয় করছি সমান্তরালে। কারণ, এ মাধ্যমটিও এখন বেশ জনপ্রিয়। নাট্যামোদি দর্শকের বড় একটি অংশ অনলাইনে নাটক দেখেন। তাই ওটিটি প্ল্যাটফরমকে অগ্রাধিকার দিয়েই অভিনয় করছি। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি।

অভিযোগ…

রোমান্টিক গল্পের নাটকেই বেশি অভিনয় করার অভিযোগ বর্তমান সময়ের জন্য একবারেই ঠিক নয়। যারা অভিযোগ করেন, তারা সব সময়ই আমার নেতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি গত কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করছি। চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টও করছি। দর্শক তা গ্রহণও করছেন। নিজেকে কোনো ঘরানার মধ্যে আটকে রাখিনি। নতুন নতুন চরিত্রে অভিনয় করে দর্শকদের বিনোদিত করার কাজ করছি। এভাবেই পথ চলতে চাই। তবে সমালোচকদেরও আমি সম্মান করি।

সিনেমায়…

মাঝে মধ্যে তো অভিজ্ঞতা অর্জনের জন্য সিনেমায় অভিনয় করি। এই যেমন গত বছর আমার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘যদি একদিন’ নামের ছবিটি অবশ্য ওটিটি প্ল্যাটফর্মের জন্য ছিল। তারপরও অভিজ্ঞতা ভালো। নিয়মিতই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু আপাতত সেদিকে মনোযোগ দিচ্ছি না। সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে। তবে সময় নিয়ে কাজটি করতে চাই।

প্রযোজনার আপডেট…

এখনই নিয়মিত প্রযোজনা করতে চাই না। কারণ কাজটি বেশ কঠিন। অর্থ লগ্নি করে সেটি ফেরত নিয়ে আসা বেশ সময় সাপেক্ষ একটি বিষয়। তবে ভবিষ্যতে নিয়মিত প্রযোজনা করার ইচ্ছা আছে। এখন আপাতত প্রযোজক হিসেবে অভিজ্ঞতা নেওয়ার জন্য অল্প কাজ করব। পরিস্থিতি অনুকূলে থাকলে নিয়মিত হব।

নাট্যকার হওয়ার ইচ্ছা…

আমি অভিনয় ছাড়া আর অন্য কোনো কিছুতেই পূর্ণ মনোযোগ দিতে চাই না। নাট্যকার হওয়া তো খুব কঠিন একটি কাজ। আমি মাঝে মধ্যে গল্প ভাবনা দেওয়ার চেষ্টা করি। সেটির নাট্যরূপ দেয় অন্য কেউ। অভিনয়টাই আরও ভালোভাবে করতে চাই। আপাতত অন্য কিছু ভাবছি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com