রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ঈশিতার ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী রুম্মান রশীদ খান। তিনি জানান, সাড়ে তিন বছর ধরে ঘাতকব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ঈশিতার মা। ক্যানসারের স্টেজ-৪ থেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে। এরপর উত্তরার বাসা থেকে মায়ের মরদেহ সাভারে নিয়ে যান ঈশিতা। সেখানেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ঈশিতা তার মা অসুস্থ হওয়ার পর থেকে আর অভিনয় করেননি। সারাক্ষণ তার মনে ভয় কাজ করত, কাজের ফাঁকে যদি মাকে হারিয়ে ফেলেন! এ কারণে অনেক লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ঈশিতা। কিন্তু মাকে ফেরাতে পারলেন না। ঞ্চও দ্যুতি ছড়িয়েছেন এই সুহাসিনী। তার এই নান্দনিক পথচলায় মা জাহানারা সব সময় সমর্থন দিয়েছিলেন, পাশে থেকেছিলেন। তাই মাকে হারিয়ে নিস্তব্ধ অভিনেত্রী।