রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গানটি নিয়ে আমরা অনেকটা রিস্কে ছিলাম

ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র ‘ট্যাকা পাখি’ অন্তর্জালে রীতিমতো ভাইরাল। গানটির জন্য এখন আলোচনায় গায়িকা মাশা ইসলাম। গত বছর ‘লেডিজ অ্যান্ড জেন্টেলমেন’ ওয়েব সিরিজের ‘পরজীবী শহরের গান’ গেয়েও সাড়া ফেলেন তিনি। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘ট্যাকা পাখি’র সাড়া…

এক কথায় দারুণ! ওয়েব প্ল্যাটফর্ম চরকির ফেইসবুক পেজ ও ইউটিউবে এরই মধ্যে তিন মিলিয়নের বেশি ভিউ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির অসংখ্য প্রশংসাবার্তা পাচ্ছি। অনেকেই গানটির কাভার করছে। টিকটক তো আছেই। শ্রোতারা বলছেন, এ ধরনের সাউন্ড সচরাচর বাংলা গানে পাওয়া যায় না।

তৈরির গল্প…

গানের কথা লিখেছেন ‘দুই দিনের দুনিয়া’র পরিচালক অনম বিশ্বাস, সুরকার ইমন চৌধুরী। আমাদের তিনজনের মিলিত পরিশ্রমের ফল এই গান। অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছিলাম গানে একটা নতুন সাউন্ড আনা যায় কি না। ফিউশনধর্মী এ ধরনের গান সচরাচর আমাদের দেশে তৈরি হয় না। তাই গানটি করার সময় আমরা এত সাড়া পাব সেটা ভাবতেই পারিনি। উল্টো মনে হচ্ছিল, গানটি দর্শকরা কীভাবে নেবেন? আমরা যে স্বাদটি দিতে চাইছি সেটি তারা বুঝতে পারবেন কি না। শুধু সাউন্ড নয়, গানের কথার জন্যও আমরা অনেকটা রিস্কে ছিলাম। কারণ গানটির কথা খুবই ট্রিকি। আমরা অনেকেই টাকা নিয়ে এ ধরনের মনোভাব পোষণ করি, কিন্তু সেটি কখনো কেউ উল্লেখ করেন না। আর গানের লাইনে তো সেটি কোনো দিনই প্রকাশ পায়নি। তাই সোশ্যাল মিডিয়ায় এই ট্রল, বুলিংয়ের যুগে এই ভাবনাটি দর্শক কীভাবে গ্রহণ করেন সেটি নিয়েও আমারদের সংশয় ছিল। কিন্তু প্রকাশের পর দর্শকের এমন ইতিবাচক রেসপন্সে আমরা আপ্লুত হয়েছি। সব সংশয় কেটে গেছে।

ব্যস্ততা…

গানের ব্যস্ততা বেশ ভালোই। টুকটাক স্টেজ শো করি। করপোরেট শো-ই বেশি করা হয়। ওপেন এয়ার কনসার্ট সেভাবে করি না। তবে স্টেজে গাইতে আমার মন্দ লাগে না। যদিও বেশি কমর্ফোবেল রেকর্ডিংয়ে। নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু মৌলিক গানের কাজ করছি। এখনই কিছু চূড়ান্ত হয়নি। তাই নির্দিষ্ট করে কোনো গানের কথা বলতে পারছি না। শিগগিরই এক এক করে গানগুলো প্রকাশ করব। এ ছাড়া ‘কোক স্টুডিও সিজন ২’-তে কাজ করছি। কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি। যেমন আমেরিকান ও ভারতীয় দুটি প্ল্যাটফর্মের তালিকাভুক্ত শিল্পী আমি। মিউজিকই এখন আমার পেশা।

কভার সং…

নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু মানুষ আমাকে প্রথম চিনতে শুরু করে। সেখানে মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন ভাষায় গান কভার করি। সেটা চলতে থাকবে। তবে গান কভারের ক্ষেত্রে আমি অত বেশি পরিকল্পনা করি না। নানা ভাষার নানা স্বাদের গান শুনি। যে গানটিই আমার ভালো লেগে যায় সঙ্গে সঙ্গে কভার করি। কখনো সরাসরি গাই, কখনো একটু রেকর্ড করেই ছেড়ে দিই। আমি সৌভাগ্যবান যে, যেকোনো ভাষার গান আমি সহজেই আত্মস্থ করতে পারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com