রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আলম থেকে আলো হয়ে ওঠার গল্প

সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে আলো। পুরস্কার সে একা নিতে রাজি নয়। রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠে। আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞ আলম ও আলো। কিন্তু রাবেয়া বেগম বলেন, আলম কিংবা আলো নয়, সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাওয়া একজন মানুষের কথা। আলোকে তিনি কমন জেন্ডারের মানুষ নয়, কমন মানুষ বলতে চান। কেননা সব মানুষের ভেতর কমন যেসব গুণাবলি থাকা দরকার, তা আছে আলোর ভেতর। তাই আলো কমন মানুষ। আলম কিংবা আলো নামে ডাকার চেয়ে তার কাছে আদর্শ মানুষ হয়ে ওঠার গল্প শোনা খুব জরুরি সবার জন্য। কী সেই গল্প? জানতে হলে দেখতে হবে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘কমন মানুষ’। নাসরিন মুস্তফার রচনায় এটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ অনেকে। প্রচার করা হবে আজ শনিবার রাত ৯টায় বিটিভিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com