রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই : শাকিব খান

নায়িকা বুবলীর পর পূজা চেরীর সঙ্গে নায়ক শাকিব খানের প্রেমের গুঞ্জন উঠেছে। তারা বিয়ে করেছেন বলেও ফেইসবুকে লিখছেন কেউ কেউ। এ বিষয়ে এবার মুখ খুললেন শাকিব খান। বললেন, ‘কাজের বাইরে পূজা চেরীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে।’ গত কয়েক দিন ধরে বুবলীর সঙ্গে বিচ্ছেদ ও পূজা চেরীকে বিয়ে এমন তথ্য দিয়ে কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে দেখা যাচ্ছে। বিষয়টি উল্লেখ করে বৃহস্পতিবার এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নায়ক শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে শাকিব লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’ শাকিব আরও লিখেন, ‘এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’ গুজব ছড়ালে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়ে শাকিব খান লিখেন, ‘এসব ভুয়া বিষয়কে ভিত্তি করে গত কয়েক দিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যা নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com