রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
যৌন হেনস্তার অভিযোগ নিয়ে তোলপাড় কলকাতার সিনেমাপাড়া। ফেসবুক পোস্টে পরিচালক বাপ্পার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সুকন্যা দত্ত। সোশাল মিডিয়ার মাধ্যমে সেই অভিযোগের জবাব দিলেন পরিচালক। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ‘শহরের উপকথা’ নামের ছবি পরিচালনা করেছেন বাপ্পা। আগামীতে ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক তৈরি করার কথা রয়েছে তার। নিজের পোস্টে সুকন্যা অভিযোগ করেন, তাকে তিনটি শর্টফিল্ম নিয়ে তৈরি ট্রিলজিতে অভিনয় করার অফার দেন বাপ্পা। পরিচালকের সঙ্গে কথা বলার পর অভিনেত্রী বুঝতে পারেন তাকে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। ‘আমি হয়তো এভাবে লিখতাম না কিন্তু ওনাকে ২ থেকে ৩ বার বিভিন্ন কথা আমি কী ধরনের মেয়ে বা আমি কিভাবে কাজ করতে চাই এটা বোঝানোর পরও উনি বারবার প্রতিটা কথায় স্ক্রিপ্ট পড়ার নাম করে নোংরা ইঙ্গিত করতে থাকেন’, ফেসবুক পোস্টে এমন কথা লেখেন তিনি। বাপ্পার ছবি ও কথোপকথনের কিছু স্ক্রিনশটও শেয়ার করেন।
শনিবার নিজের ফেসবুক ওয়ালে বাপ্পা জানান, সুকন্যার লুক দেখে তিনি তাকে কাজের কথা বলেন। প্রথমবার অভিনেত্রীকে একটি রিহার্সাল রুমে দেখা করতে বলেন। সেখানে অন্তত ২২ থেকে ২৫ জন ছিল। সেদিন গল্পটুকু বলার সময়ই ছিল। পরে সুকন্যা একটি ক্যাফের লোকেশন দিয়ে তাকে সেখানে যেতে বলেন। সেখানে গিয়ে খাবার অর্ডার দেন বাপ্পা। নেটওয়ার্কের সমস্যা থাকায় অনলাইনে বিল দিতে পারছিলেন না তাই সুকন্যাকে টাকা দিতে বলেছিলেন বলে দাবি পরিচালকের।