বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়ি ফিরলেন কৌতুক অভিনেতা রনি

দীর্ঘ এক মাস পর শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট থেকে বাড়ি ফিরলেন গাজীপুর পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি এবং পুলিশ সদস্য জিল্লুর রহমান। শনিবার দুপুরে তাদের ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের আইজিসহ বিভিন্ন কর্মকর্তারা। এদিকে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও রনি মন থেকে কোনভাবেই সরাতে পারছেন না সেদিনের ঘটনা। তবে পোড়া রোগীদের চিকিৎসায় জাতীয় বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান রনি।

আবু হেনা রনি বলেন, ‘পোড়া রোগীর কী যে কষ্ট, তা নিজের না পুড়লে বোঝা যাবে না। দেশের প্রতিটি বিভাগে বার্ন ইনস্টিটিউট থাকা উচিৎ। এতে এ ধরনের রোগীদের কষ্ট আরও কমবে। আমাদেরও সচেতন হতে হবে, যাতে কাউকে হাসপাতালে যেতে না হয়।’

এ সময় দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে কথা বলেন চিকিৎসকরা। নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি গ্যাস বেলুনের বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com