রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
এবার একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম বড় ও জনপ্রিয় দুই নাম নগরবাউল এবং সোলস্।
আগামী ২৮ অক্টোবর, শুক্রবার ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডম বিনোদনকেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি-৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতাবে জেমসের ’নগরবাউল’ এবং পার্থ বড়ুয়ার ‘সোলস’। সঙ্গে থাকবে অন্য সঙ্গীতশিল্পীদের পরিবেশনা।
তিনি আরও বলেন, আশা করি, কয়েক হাজার বন্ধু এই উৎসবে অংশ নেবে। পরিবারের সদস্যরাসহ একই দিনে অনুষ্ঠিত এই মিলনমেলায় আমরা ২৫ বছর আগের স্মৃতিচারণ করব, আড্ডা–গানে মাতব। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। এই আয়োজনকে সফল ও তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্যে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।