রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুরের মূর্ছনায় ঢাকা মাতালেন কবীর সুমন

দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় এসেছেন কবীর সুমন। বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজনে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। একেকটা দিন দারুণ রঙিন- দিয়ে শুরু করেন। এর পর একে একে গেয়ে শোনান জনপ্রিয় সব গান।

শনিবার সন্ধ্যায় রাজধানীতে হল ভর্তি শ্রোতা ছিলেন তার সুরে মুগ্ধ। তবে, মঞ্চে এসে এক ঘণ্টা সুর আর কথার মায়ায় বাঁধলেন কবীর সুমন; এরপর হঠাৎই অসুস্থবোধ করলে ১৫ মিনিট বিরতি নিয়ে আবার গান গাওয়া শুরু করেন তিনি। এছাড়া গানের মাঝে মাঝে সুমন শোনান তার জীবনের নানা অভিজ্ঞতার কথা মাতিয়ে রাখেন দর্শকদের।

ফুরফুরে মেজাজে নিজের গান ও বাংলাদেশ নিয়ে বললেন তার অনুভূতির কথা। বললেন গান নিয়ে তার দীর্ঘ ভ্রমণের কথাও। পুরোটা সময় উপস্থিত দর্শক তন্ময় হয়ে শুনছিলেন তার কথা।

গান দিয়েই নিস্তব্ধতা ভাঙলেন ভারতীয় আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী। ‘একেকটা দিন মসৃণ, ভোর থেকে শুরু করে রাতের শয্যায়…’ দিয়ে শুরু করলেন।

নিজে গাইলেন, দর্শকদের দিয়ে গাওয়ালেন ‘পুরানো সেই দিনের কথা’, ‘হাল ছেড়ো না বন্ধু তুমি’, ‘বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান’, ‘সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল,’ ‘ ও গানওয়ালা… আরেকটা গান গাও…’।

গানের মাঝে মাঝে হাস্যরস ছড়ানো গল্পে মাতিয়ে রাখলেন দর্শকদের। শারীরিক অসুস্থতা নিয়েও জমালেন আড্ডা। মজার গল্পে হাসিতে যোগ দিলেন দর্শক।

এদিকে ভক্ত-অনুরাগীরা বলছেন, ছোট বেলায় কবীর সুমনের গান শুনতেন মন্ত্রমুগ্ধের মতো। আবারো সামনে থেকে গান শোনার এ সুযোগ হাতছাড়া করতে রাজী নন তারা।

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, কবীর সুমন সব বয়সীদের, তাইতো আজও সবার কাছে সমান জনপ্রিয়।

১৯৯২ সালে কবীর সুমনের প্রথম অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয়, যা বাংলা গানের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।

তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন। এবারের আয়োজনে দুইদিন আধুনিক গান এবং একদিন বাংলা খেয়াল গাইবেন তিনি। যদিও প্রথম জাতীয় যাদুঘরের মিলনায়তনে হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ভেন্যু বদলে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com