রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছবি থেকে বাদ সারা!

‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলী খান জুটি হয়ে কাজ করার কথা। প্রায় দুই বছর আগে ছবিটি কাজ শুরুরও ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। করোনার পরও বাজেট সমস্যার কারণে কাজটি শুরু করতে পারেননি প্রযোজক রনি স্ক্রুওয়াল।  এবার জানা গেল, নির্মিত হতে যাচ্ছে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’। তবে এ থেকে বাদ দেওয়া হয়েছে সারা আলী খানকে।

সূত্রের বরাতে  ইন্ডিয়া টুডের খবর ‘সিনেমাটির কাজ দীর্ঘদিন থেমে থাকার পর ফের কাজ শুরু করা হয়েছে। চিত্রনাট্যে অনেক পরিবর্তন করা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন তরুণী মেয়ের চরিত্র ছিল। এই চরিত্রেই সারাকে চুক্তি করা হয়। তবে  চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলী খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সী নায়িকা নেওয়া হবে।’ সারা আলী খানের পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে ইন্ডিয়া টুডের খবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com