রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘বিউটি সার্কাস’ ওপারে ‘ঝরা পালক’ এপারে

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের ভক্তদের জন্য সুখবর। কারণ ঢাকার দর্শক তার অভিনীত কলকাতার ছবিগুলো সব সময় দেখার সুযোগ পান না। আর কলকাতার দর্শক বাংলাদেশের ছবি দেখা থেকে বঞ্চিত হন। এবার সেই সুযোগ আসছে। কলকাতায় চলছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলমান এ উৎসবে মোট ৩৭টি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের সমাপনী দিনে কলাকাতার ঐতিহ্যবাহী নন্দন সিনেমায় প্রদর্শিত হবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবিটি। আর আগামী বছরের ১৪ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবের ২১তম আসরে স্থান পেয়েছে জয়া অভিনীত কলকাতার সাড়া জাগানো সিনেমা ‘ঝরা পালক’।জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন কলকাতার সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দের প্রথম কাব্য সংকলন ‘ঝরা পালক’ নামেই সিনেমাটির নাম রেখেছেন নির্মাতা। পর্দায় জীবনানন্দ দাশের পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু, আর যুবক বেলার চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জয়া আহসান অভিনয় করেছেন কবিপত্নী লাবণ্যর চরিত্রে। এ বছরের ২৪ জুন কলকাতায় মুক্তি পায় ঝরা পালক। জীবনানন্দ দাশের জীবনের সঙ্গে বাংলাদেশের বরিশাল আর ধানসিঁড়ি নদী জড়িয়ে আছে ভীষণভাবে। ঝরা পালক সিনেমার একটি অংশের শ্যুটিং তাই বাংলাদেশে করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তখন বিভিন্ন কারণে সম্ভব হয়নি। কলকাতায় সিনেমাটি প্রশংসিত হওয়ার পর বাংলাদেশের দর্শকদেরও ঝরা পালক দেখানোর ইচ্ছা ছিল সায়ন্তন ও জয়া আহসানের। অবশেষে সেই সুযোগ পেলেন তারা। নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে-পরে বাংলাদেশ থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ঝরা পালক দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা। আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নানা জটিলতার কারণে সম্ভব হয়নি। এটা দারুণ খবর যে ঢাকা চলচ্চিত্র উৎসবের সুবাদে সেখানে সিনেমাটি দেখাতে পারছি।’ ঢাকায় আসার দিনক্ষণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আগামী জানুয়ারিতে সিনেমাটি নিয়ে ঢাকায় থাকব আমরা। আশা করছি, বাংলাদেশের দর্শকরা ঝরা পালককে ভালোভাবে গ্রহণ করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com