রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গারো সম্প্রদায়ের স্বকীয়তা, বৈচিত্র্যময় সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বাংলাদেশকে সমৃদ্ধ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের গারো সম্প্রদায় যুগ যুগ ধরে তাঁদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সকলের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন।
আজ ৪ নভেম্বর গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা’ উদ্যাপন উপলক্ষে শেখ হাসিনা এ সম্প্রদায়ের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গারো সম্প্রদায়ের অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে অবদান রেখেছে।
তিনি বলেন, আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।
প্রধানমন্ত্রী ‘ওয়ানগালা’ উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।