রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘পরী’ ফিল্মে নো মেকআপ লুকে দেখা যাবে পূজা চেরীকে

ওয়েব ফিল্ম ‘পরী’তে কাজ করছেন পূজা চেরী। এই সিনেমায় নো মেকআপ লুকে দেখা যাবে তাকে। পুরো সিনেমায় শুধু আইটেম সংয়েই তাকে মেকআপ নিতে দেখা যাবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় জামগড়া ফ্যান্টাসি কিংডমের আমন্ত্রণে ঘুরতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পূজা।

পূজা চেরী বলেন, ‘পরী’ নিয়ে যদি কিছু বলি, এটা ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অসংখ্য ভালো কাজ থাকে। সেগুলোর মধ্যে আবার অনেক ভালো কাজ থাকে। আমি বলব আমার লাইফে ‘পরী’ অনেক ভালো একটা কাজ। পুরো সিনেমাতে আমি কোনো মেকআপ নিইনি। সিনের মধ্যে আমি দুইটা জায়গায় মেকআপ নিয়েছি, যেইটা আইটেম সং ছিল। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। আমি বলব, ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ‘পরী’।

পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হৃদিতা’ সম্পর্কে তিনি বলেন, ‘হৃদিতা’ নিয়ে অনেকে পজিটিভ ছিল, অনেকে নেগেটিভ ছিল। সব মিলিয়ে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। ‘হৃদিতা’র ব্যাবসায়িক সফলতা নিয়ে কথা বলতে চাননি তিনি।

গত সেপ্টেম্বরেই শুটের কাজ শেষ হয়েছে ‘পরী’র। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান। এই ওয়েব ফিল্মে পূজার বিপরীতে দেখা যাবে জোভান আহমেদকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com