রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আসছে ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি, কবে?

আসছে সৈয়দ আহমেদ শাওকী পরিচলিত আলোচিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি। ঘোষণাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই থেকে- অমিতাভ রেজার ‘বোধ’ ওয়েব সিরিজের মাধ্যমে। ১৫ ডিসেম্বর আসছে কারাগার সিজন ২।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কারাগারের প্রতি ভালোবাসা দেখে আমরা অভিভূত। কনটেন্ট এবং পরিচালক শাওকীর ওপর পূর্ণ আস্থা থাকার পরও এমন ভালোবাসা ছিল আশাতীত। সামনে কারাগার পার্ট ২ দর্শকের সামনে আসবে। প্রকাশের তারিখ জানানো হয়েছে। আশা করি, দ্বিতীয় কিস্তি একই ভাবে দর্শকের আবেগ ও ভালোবাসায় ভরিয়ে দেবে।

বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকে প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com