রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
জনপ্রিয় তারকা তাহসান খান। গানের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করেন। যার ফলে নিয়মিত নতুন গান প্রকাশ করতে পারেন না। তবে এখন শত ব্যস্ততার মধ্যেও গানে নিয়মিত সময় দেবেন। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন মাসিদ রণ
সেই তুমি কে…
সম্প্রতি রিলিজ হওয়া আমার গান ‘সেই তুমি কে’। গানটি একেবারে আমার জন্যই লেখা। এর কথা শুনলে সবাই বুঝতে পারবেএখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটির জন্য গানটা লেখা। একটা সময় গান লিখতাম নিজের জন্য। পরে মানুষের কাছ থেকে প্রত্যাশা আসতে থাকলে শ্রোতাদের জন্য লিখতে থাকি। এত বছর পর ফের মনে হলো নিজের জন্য গান লিখি। ‘সেই তুমি কে’ নিয়ে প্রায় তিন বছর কাজ করেছি। আগেই প্রকাশ করার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। সুর সাজিদ সরকার ও আমার করা। আর সংগীতায়োজন করেছেন সাজিদ। দুই মাস আগে গানটির ভিডিওর শ্যুটিং করেছিলাম। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। শ্যুটিংয়ের সময় ফেইসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছিলাম। সেগুলো দেখে অনেকেই আশ্চর্য হয়েছিল, কক্সবাজারে এত সুন্দর জায়গা আছে! এরপর গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওটি করা। গানটিতে অনেক নতুনত্ব রয়েছে, একটু অন্যরকম বার্তা রয়েছে। আসলে যেই জীবনে আছি, সেই জীবন অনেক অর্থবহ।
জীবনটা যেমন…
গানের অবস্থা…
কোনো সময়কেই আলাদা করে দেখিনি। আমার সংগীত ক্যারিয়ার ২০ বছরের। তখনো আমার গান শ্রোতারা পছন্দ করত, এখনো করে সমানভাবে। ভালো গান সবাই সব সময়ই শোনে। গান ভালো হলে ভক্তরা শুনবে, না হলে শুনবে না। গান ভালো হলে সেগুলো বেঁচে থাকবেই।
ভিউ গুনে হিট-ফ্লপ…
এখন এমন যুগ, যেখানে মানুষ গান বিচার করে মিলিয়ন ভিউ দিয়ে। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার, এসব গান স্টেজে গাইলে মনে হয় না পরিচিত গান, কারও মুখে শোনা যায় না! গান তখনই বেঁচে থাকে যখন হাজারো মানুষ গলা মিলিয়ে গাইবে। গান বেঁচে থাকে স্টেজে। এমন অসংখ্য গান আছে, যেগুলো ইউটিউবে ভিউ নেই। কারণ এগুলো ইউটিউব আসার অনেক আগে প্রকাশ পেয়েছে। সে গানগুলো কিন্তু মানুষ শুনছে। তাই ভেবে দেখা উচিত কোন গানগুলো প্রকৃত হিট, আর কোনগুলো বলার জন্য হিট বলছি।
অভিনয়ে নেই…
সব সময় বলি, আমি সেই মাধ্যমেই কাজ করব, যেটিতে ভক্তরা আমাকে নেবে। একসময় গানে যখন মনোযোগী হয়েছি, গান করেছি। ব্যান্ডে গান করেছি, একক গান করেছি অনেক। স্টেজেও গান করছি। ভক্তরা পছন্দ করে বলেই তো! এখন গানের প্রতি মানুষের ভালোবাসা আবার দেখতে পাচ্ছি। মানুষ গান শুনতে আরও আগ্রহ পাচ্ছে। এখন গান করার অনুপ্রেরণা পাচ্ছি। কনসার্টও বেশি হচ্ছে। নাটক তো অনেক দিন করলাম।